Share

নানা কারণে বমি বমি ভাব, খাদ্যে অরুচি হতে পারে। সাধারণত গর্ভাবস্থায়, ভ্রমণে গেলে কিংবা অ্যাসিডিটির কারণে এ সমস্যা বেশি হয়। এ ধরনের অনুভূতি মোটেও সুখকর নয়।

বমি বমি ভাব কিংবা বমি হলে মন মেজাজ খারাপ থাকে। সেই সঙ্গে সারাদিন বিছানা থেকেও ওঠতে ইচ্ছে করে না। এ সমস্যা কমাতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

আদা : রান্নার উপকরণ হিসেবে পরিচিত আদা নানা ধরনের শারীরিক অসুস্থতা দূর করতে সাহায্য করে। বমি ভাব কিংবা পাকস্থলীর যেকোন সমস্যা দূর করতে আদা দারুণ কার্যকরী। যখনই বমি বমি ভাব দেখা দেবে তখন এক টুকরা আদা নিয়ে চিবুতে থাকুন। এতে অনেকটা আরাম পাবেন।

লেবু : বমি ভাব কমাতে লেবুর জুড়ি নেই। লেবুর রসে থাকা অ্যাসিড বমি বমি ভাব কমাতে সাহায্য করে। এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস, এক চিমটি লবণ মিশিয়ে খেলে বমি ভাব দূর হবে।

পুদিনা পাতার তেল : গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতার তেল বমি বমি ভাব কমাতে ৭৫ ভাগ ক্ষেত্রে কার্যকরী। বমি বমি ভাব হলে দুই হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুঁকলে এ সমস্যা দূর হবে।

মসলা : কিছু কিছু মসলা বমি বমি ভাব কমাতে দারুণ কার্যকরী। বিশেষ করে মৌরি গুঁড়া, দারুচিনি গুঁড়া এবং ভাজা জিরা বমি বমি ভাব দূর করে। এসব মসলা দিয়ে চা তৈরি করে খেলেও উপকার পাওয়া যায়।

এলাচ : বমি বমি ভাব হলে ছোট্ট একটি এলাচ মুখে দিতে পারেন। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী, এটি বমি এবং বমি ভাব দূর করতে দারুণ কার্যকরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

20 January 2020

বমি বমি ভাব কমাতে যা করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV