জেনে রাখুন, সুস্থ থাকুন

নানা স্বাস্থ্য সমস্যার সমাধান যখন ‘কর্পূর’

Share

কর্পূর বা ন্যাপথলিন তো নিশ্চয়ই চেনেন। কাপড়ের ভাজে ভাজে এটি ছড়িয়ে দেওয়া হয়। অনেকসময় বেসিন কিংবা বাথরুমেও এটি ব্যবহার করা হয়।

তবে কেবল ঘরোয়া কাজেই নয়, বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতেও এই উপাদানটি বেশ উপযোগী।

র‍্যাশ কমাতে

ত্বকে র‍্যাশ বা চুলকানি সমস্যা হচ্ছে? কর্পূরের তেলকে পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করুন। দ্রুত ত্বকের সমস্যা কমবে।

ত্বকের সমস্যায়

এগজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের অসুখের চিকিৎসায় ব্যবহার করুন কর্পূর। খেয়াল করে দেখবেন, এসব অসুখের বেশিরভাগ মলমেই কর্পূর থাকে।

অনিদ্রা দূর করতে

চোখে ঘুম আনতে সাহায্য করে কর্পূরের গন্ধ। যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তারা বালিশে কয়েক ফোঁটা কর্পূরের তেল দিয়ে রাখলে এই সমস্যা কমবে।

প্রদাহ কমাতে

শরীরে আঘাত লাগলে আঘাতপ্রাপ্ত স্থানে কর্পূর মালিশ করুন। দ্রুত ব্যথা কমবে।

ঠান্ডা ও গলার সংক্রমণে

সর্দি কাশি উপশমে বহুকাল থেকে কর্পূর ব্যবহৃত হয়ে আসছে। বুকে পিঠে কর্পূরের তেল মালিশ করলে ঠান্ডা লাগার প্রবণতা কমে।

চুলের যত্নে

চুলের জন্য কতকিছুই তো করলেন, এবার ব্যবহার করুন কর্পূরের তেল। চুলের জন্য যে তেল ব্যবহার করেন তার সঙ্গে কর্পূরের তেল মিশিয়ে ভালো করে মাথার ত্বকে মালিশ করুন। এতে চুল পড়ার হার কমবে। সে সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

18 January 2020

নানা স্বাস্থ্য সমস্যার সমাধান যখন ‘কর্পূর’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV