জেনে রাখুন, সুস্থ থাকুনরোগ ও সমস্যা

কী করে চিনবেন অ্যাপেনডিসাইটিসের ব্যথা?

Share

আমাদের শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। আর এই অ্যাপেন্ডিক্সে কোনো কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ে যে সমস্যার সৃষ্টি হয় সেটি অ্যাপেনডিসাইটিস নামে পরিচিত। বিশ্বের প্রায় ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে অ্যাপেনডিসাইটিস প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত ছোট্ট একটি থলির মতো এই অঙ্গটিতে কোনো ভাবে খাদ্য বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে সময় মতো সময় মতো অস্ত্রোপচার করা না গেলে বা সমস্যা ধরা না পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে!

অ্যাপেন্ডিক্সের সংক্রমণে পেটে ব্যথা হয়, এ কথা আমরা অনেকেই জানি। তবে ঠিক কোন ধরনের ব্যথা বা কী কী উপসর্গ দেখে বুঝবেন পেটে ব্যথার কারণ অ্যাপেনডিসাইটিসের সংক্রমণ? আসুন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে তা জেনে নেওয়া যাক-
উপসর্গ ও লক্ষণসমূহ:

১) পেটে যন্ত্রণা হওয়া। সাধারণত নাভির কাছ থেকে শুরু করে পেটের ডান দিকের নিচে এই ব্যথা ছড়িয়ে পড়ে।

২) পেটে যন্ত্রণার সঙ্গে বমি বমি ভাব।

৩) বমি হওয়া।

৪) খিদে না পাওয়া।,

৫) কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা।

৬) পেটের যন্ত্রণায় জ্বর আসা। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

16 January 2020

কী করে চিনবেন অ্যাপেনডিসাইটিসের ব্যথা?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV