স্বাস্থ্য সংবাদ

চিকিৎসা বিজ্ঞানে ‘গ্র্যান্ড প্রাইজ’ পাচ্ছেন ড. ফেরদৌসী কাদরী

Share

॥ ই-হেলথ২৪ প্রতিবেদক ॥  চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বিরল সম্মান বয়ে এনেছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ক্রিস্টোফি অ্যান্ড রোদেফি মেরিউং ফাউন্ডেশনের ‘গ্র্যান্ড প্রাইজ ২০১২’-এর জন্য মনোনীত হয়েছেন। ‘গ্র্যান্ড প্রাইজ’ বিশ্বব্যাপী বিজ্ঞানীদের কাছে ক্রিস্টোফি মেরিউং প্রাইজ হিসেবে পরিচিত।

ড. ফেরদৌসী কাদরী বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিডিআরবি) দীর্ঘদিন ধরে সংক্রামক ব্যাধি নিরাময় ও নির্মূলে বিভিন্ন পর্যায়ের গবেষণার মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখে আসছেন।

বিশেষত ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ আরো কিছু রোগ নিয়ে নিবিড়ভাবে গবেষণায় যুক্ত রয়েছেন তিনি। এসব রোগের ভ্যাকসিন নিয়ে গবেষণায় তাঁর অবদানও আন্তর্জাতিকভাবে সমাদৃত।

বাংলাদেশের কোনো বিজ্ঞানী এর আগে এ অ্যাওয়ার্ড পাননি। ‘গ্র্যান্ড প্রাইজ ২০১২’-এর প্রাইজমানি হিসেবে ড. কাদরী পাঁচ লাখ ইউরো বা বাংলাদেশি পাঁচ কোটি ২০ লাখ টাকাসহ সম্মাননা স্মারক পাবেন বলে আইসিডিডিআরবি সূত্র জানায়। গত সপ্তাহে ‘গ্র্যান্ড প্রাইজ ২০১২’ আয়োজকরা এ ঘোষণা দেন। আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড ড. কাদরীর হাতে তুলে দেওয়া হবে।

ড. ফেরদৌসী কাদরী বলেন, ‘আমার দীর্ঘদিনের কাজের মূল্যায়নস্বরূপ আমাকে এত বড় সম্মানে ভূষিত করা হয়েছে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমি আমার কাজের পরিধি আরো বাড়িয়ে দেশের গবেষণা ও স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে আরো ভূমিকা রাখব।’ তিনি বলেন, ‘আমার এ অর্জন স্বভাবতই দেশের অর্জন। এ অর্জনের পেছনে আমার সহকর্মীদের অবদান রয়েছে, মানুষের অবদান রয়েছে। অনেক দিন ধরেই স্বপ্ন ছিল দেশের গবেষণাকে অনেক ওপরে নিয়ে যাওয়ার। এখন এটা অনেকটা সহজ হয়ে গেল। আশা করি এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে গবেষণায় ভূমিকা থাকবে।’

ফেরদৌসী কাদরী জানান, ১৯৮৮ সালে আইসিডিডিআরবিতে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির শিক্ষক ছিলেন। গবেষণার জন্য ২০০৮ সালে বাংলাদেশ একাডেমী অব সায়েন্স থেকে স্বর্ণপদক লাভ করেন তিনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

14 May 2012

চিকিৎসা বিজ্ঞানে 'গ্র্যান্ড প্রাইজ' পাচ্ছেন ড. ফেরদৌসী কাদরী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV