ফল কখন খাবেন ? খাওয়ার আগে না পরে?

Share

ফল খাওয়া নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন, খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে হয়। কেউ বলেন, সন্ধের আগে ফল খেয়ে নেওয়া উচিত। এত মতে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত আপনি।

ফল খাওয়া নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন, খালি পেটে জল আর ভরা পেটে ফল খেতে হয়। কেউ বলেন, সন্ধের আগে ফল খেয়ে নেওয়া উচিত। এত মতে স্বাভাবিকভাবেই বিভ্রান্ত আপনি। কোনটা শুনবেন আর কোনটা শুনবেন না! তার চেয়ে জেনে নিন পুষ্টি বিজ্ঞানীরা কী বলছেন। পুষ্টি বিশেষজ্ঞদের কথায়, ফল মানেই প্রচুর প্রাকৃতিক ভিটামিন, মিনারেলস আর ফাইবারের আকর (Healthiest Foods Fruits)। তাই প্লেটের অর্ধেকটা যদি ফল আর অর্ধেকটা সবজিতে ভরা থাকে তাহলে এমনিতেই পেট ভরবে। এবং ভরা পেটে না খালি পেটে ফল খাবেন (Eat Fruits Before Or After A Meal?) সেই দ্বন্দ্বও থাকবে না।

এছাড়াও, পুষ্টিবিজ্ঞানীদের আরও দাবি, খাওয়ার আধঘণ্টা আগে যদি কয়েক টুকরো ফল খেয়ে নেওয়া যায় তাহলে বেশি খাওয়ার সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। বাঁচবেন ওবেসিটির ঝামেলা থেকেও। তবে যেসব ফলে, শর্করা বা চিনির মাত্রা বেশি সেগুলি খাবার পাতে খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। আর সবসময়েই ফল ও খাবার খাওয়ার মধ্যে কমপক্ষে আধঘণ্টা ফারাক রাখা উচিত। না হলে খাবার বা ফল, কোনোটাই হজম হবে না। কারণ, ফল নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ খাবার।

কখন ফল খাওয়া উচিত?

পুষ্টিবিজ্ঞানীদের মতে, সকালে উঠে একগ্লাস জলের পর ফল খেলে শরীর দূষণমুক্ত হবে। হজম ক্ষমতা বাড়বে। আরও বেশি পুষ্টি পাবেন আপনি। তবে সাধারণত, সকালের ব্রেকফাস্ট আর দুপুরের খাওয়ার মাঝের সময়ে ফল খাওয়া যেতে পারে। এছাড়া, বিকেলে বা সন্ধেয় স্ন্যাকস হিসেবেও ফল বেছে নিন। অর্থাৎ, সন্ধের পর ফল খাওয়া যেতেই পারে।

এছাড়া, খাওয়ার আগে কয়েক টুকরো ফল খেলে পাকস্থলীতে ফাইবার যায়। যা অন্য খাবার হজম করতে সাহায্য করে। আবার পেটও ভর্তি রাখে। বেশি ফাইবার যুক্ত ফল হল আপেল, ন্যাসপাতি, কলা।

তবে রাতে খাওয়ার পর ফল না খাওয়াই ভালো। কারণ, ফলের মধ্যে থাকা চিনি শরীরে বাড়তি এনার্জি জুগিয়ে ঘুমের পরিমাণ কমিয়ে দেয়। তাই শোওয়ার অন্তত ঘণ্টা দুই আগে উল খেতেই পারেন। তবে ডিনার টেবিলে বা ডিনারের পরে ফল? নৈব নৈব চ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

09 January 2020

ফল কখন খাবেন ? খাওয়ার আগে না পরে?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV