জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

ঘর ডেঙ্গু-মুক্ত রাখবেন যেভাবে

Share

অনেকেই আজকাল ঘরে এক টুকরা সবুজ বানানোর চেষ্টায় গাছ রাখছেন। কিন্তু সময় মতো পরিচর্যা করছেন না। এতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। ঘর ডেঙ্গু মুক্ত করতে হলে এডিস মশার বিস্তার রোধ করতে হবে।

সাধারণত স্বচ্ছ পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পারে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলো পরিষ্কার রাখতে হবে।

আসুন জেনে নিন ঘরে ডেঙ্গু-মুক্ত রাখবেন যেভাবে….

১. ঘরের মধ্যে স্যাঁতস্যাতে জায়গা থাকলে সেটা খুঁজে বের করুন। ফ্রিজ কিংবা এসি’র নিচে পানি জমলে তা নিয়মিত পরিষ্কার করুন। রান্নাঘরের বেসিন ও র‌্যাক পরিষ্কার রাখুন।

২. বালতিতে পানি জমিয়ে রাখবেন না। ঘরের আশেপাশে যাতে পরিত্যক্ত ক্যান না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।

৩. টবে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। নিয়মিত টব পরিষ্কার করুন। ঘন ঘন টব পরিষ্কার করলে মশা বংশ বিস্তার করতে পারবে না।

৪. ফুলদানির পানি প্রতিদিন পরিষ্কার করুন।

৫. বাড়িতে তুলসী ও পুদিনা গাছ লাগাতে পারেন। এসব গাছ মশা তাড়াতে সাহায্য করে।

৬. ল্যাভেন্ডার তেল মশা তাড়াতে সাহায্য করে। মশা তাড়াতে ঘরে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল ব্যবহার করতে পারেন। চাইলে শরীরেও লাগাতে পারেন।

৭. মশা প্রতিষেধক ক্রিম ব্যবহার করুন শরীরে। বাড়িতে কিংবা বাইরে যাওয়ার সময় এটা ব্যবহার করতে পারেন।

৮. সাধারণত ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দিনের বেলা মশা লুকিয়ে থাকে। এই সব স্থানে নিয়মিত মশা নিরোধক স্প্রে ব্যবহার করুন ।

৯. ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে হালকা কর্পুর ব্যবহার করতে পারেন। এর গন্ধ মশা তাড়াতে সাহায্য করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

28 July 2019

ঘর ডেঙ্গু-মুক্ত রাখবেন যেভাবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV