স্বাস্থ্য সংবাদ

হেপাটাইটিস আক্রান্তের বিষয়টি জানে না ১০ জনে ৯ জন

Share

হেপাটাইটিসে আক্রান্ত রোগীর কোনো উপসর্গ না থাকায় প্রতি ১০ জনে ৯ জনই জানেন না যে তারা এ ভাইরাসের বাহক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সময়মতো এ রোগ ধরা না পড়লে আক্রান্তদের অনেকেরই লিভার সিরোসিস বা লিভার ফেইলিওর হতে পারে।

সংস্থাটি জানায়, ভাইরাল হেপাটাইটিস বি ও সি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। বিশ্বব্যাপী ৩২ কোটি ৫০ লাখ মানুষ এ রোগের বাহক। ভাইরাল হেপাটাইটিসই লিভারের ক্যান্সারের মূল কারণ। যে রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর ১৩ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়।

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস বি ও সি এমন একটি ভাইরাল ইনফেকশন, যা রোগীর শরীরে দীর্ঘস্থায়ী সংক্রমিত হলেও কোনো লক্ষণ প্রকাশ করে না। কখনও কখনও এক বছর বা এক দশক পর্যন্ত এ ভাইরাস শরীরের ভেতরে রোগ বিস্তার করতে পারে। বিশ্বব্যাপী লিভার ক্যান্সারে আক্রান্তের ৬০ ভাগেরই প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি’র সংক্রমণ।

হেপাটাইটিস প্রতিরোধ ও চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে- হেপাটাইটিস সেবাগুলোর সর্বোত্তম চর্চা প্রদর্শন এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ উন্নীত করা। ভাইরাল হেপাটাইটিসের বিরুদ্ধে বিশ্বব্যাপী একযোগে কাজ করা এবং এজন্য তহবিল গঠন।

বাংলাদেশে প্রায় ৫ থেকে ৬ কোটি মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসের বাহক। এদের মধ্যে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি লোক ক্রনিক হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত।

তাদের বেশির ভাগই জীবনের কোনো একপর্যায়ে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিতে আছেন। বছরে ২৫ হাজার লোক হেপাটাইটিস-বি ভাইরাসজনিত লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, হেপাটাইটিস-বি রোগীরা ভাইরাসটির রিজার্ভার হিসেবে কাজ করেন। ফলে তাদের থেকে যে কোনো সুস্থ লোকের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বাংলাদেশে প্রতিদিনই অসংখ্য মানুষ নতুন করে হেপাটাইটিস-বি ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। নারী, গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের বেলায় হেপাটাইটিস-বি সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

বাংলাদেশে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ হেপাটাইটিস-বি ভাইরাসের সারফেস এন্টিজেন পজিটিভ হওয়ায় তারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি নিজ দেশেও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন।

প্রকাশিত তথ্য অনুযায়ী হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত এ দেশের ১০ শতাংশ লোকের চিকিৎসা ব্যয় প্রায় ৬ হাজার কোটি টাকা। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত ৯০ ভাগ মানুষ জানেন না যে তিনি এ রোগে আক্রান্ত।

এজন্য পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষায় যদি পজেটিভ হয় তাহলে টিকা গ্রহণ করতে হবে। তিনি বলেন, শতকরা ১০ ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি আর প্রায় ৯০ ভাগ শিশু যারা এ ভাইরাসে আক্রান্ত হন, তাদের লিভারে স্থায়ী ইনফেকশন দেখা দেয়। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রনিক হেপাটাইটিস-বি হিসেবে চিহ্নিত করা হয়। যারা এইচবিএসএজি (HBsAg) পজিটিভ হিসেবে পরিচিত।

এ ধরনের রোগীদের প্রায়ই কোনো লক্ষণ থাকে না। তাই পরীক্ষা ছাড়া হেপাটাইটিস নির্ণয় করা সম্ভব নয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে ‘অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজ’ আজ রবিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া দিবসটি উপলক্ষে সরকারিভাবে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন, রক্তদান ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

28 July 2019

হেপাটাইটিস আক্রান্তের বিষয়টি জানে না ১০ জনে ৯ জন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV