কিভাবে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি ?

Share

শরীরকে যদি দালানের সাথে তুলনা করা হয় তাহলে প্রোটিন হলো ইট। শরীরের গঠন উপাদান হিসেবে কাজ করে এই প্রোটিন। প্রতিদিনের ক্যালরি চাহিদার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ প্রোটিন থেকে পূরণ করা উচিত।

খাবারের এই উপাদান শারীরিক বিকাশে ও মাংসপেশি গঠনে সাহায্য করে। শিশুদের বাড়ন্ত বয়সে তাই প্রোটিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। সাধারণত মাছ, মাংস, দুধ, ডিম এইসব খাবারে প্রোটিন থাকে।

আসুন জেনে নিন কিভাবে বুঝবেন শরীরে প্রোটিনের অভাব….

১. হঠাৎ করে ত্বক শুষ্ক, রুক্ষ বা খসখসে হয়ে যায়।

২. প্রোটিনের অভাবে নখের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে।তখন নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়।

৩. শরীরে প্রোটিনের অভাবে হলে রক্তরস কমে আসে। এতে চোখের চারপাশ অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে।

৪. শরীরের প্রোটিনে ঘাটতি হলে সারাক্ষণ ক্লান্ত লাগে। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যেতে পারেন। সব সময় ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাবও দেখা দেয়।

৫. প্রোটিন শরীরে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তাই প্রোটিনের ঘাটতি হলে শরীরে পানির আধিক্য দেখা দেয়। তখন শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক ফোলাভাব তৈরি হয়।

৬. প্রোটিনের অভাবে হঠাৎ প্রচুর পরিমাণে চুল ঝরতে পারে।

৭. শরীরে প্রোটিনের ঘাটতি হলে লালাগ্রন্থি ফুলে যায়। এতে হঠাৎ গাল, মুখ ফুলে যেতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

26 July 2019

কিভাবে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি ?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV