Connect with us

জলবায়ু ও পরিবেশ

ঢাবিতে পরিবেশ রিপোর্টিং’র ওপর কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ রিপোটিং’এর উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।     বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন পর্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  Advertisement   বৃটিশ কাউন্সিলের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগ […]

Published

on

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ রিপোটিং’এর উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

 

 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তিন পর্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

Advertisement

 

বৃটিশ কাউন্সিলের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

 

 

 

Advertisement

প্রথম পর্বে ‘পরিবেশ সাংবাদিকতার পরিস্থিতি: প্রেক্ষিত বাংলাদেশ ও যুক্তরাজ্য’ শীর্ষক বিষয়ে বক্তারা উভয় দেশের বাস্তবতা তুলে ধরেন।

 

 

 

এতে প্যালেন আলোচনা করেন ঢাবির গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা, প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক গেরেথ স্টেনটন।

Advertisement

 

 

দ্বিতীয় পর্বে ‘এনভায়রনমেন্টাল ডকুমেন্টারি ইন অ্যাকশন: রিফ্লেকশনস অন অ্যাডভোকেসি অ্যান্ড জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন মিডিয়া এন্ড কমিউনিকেশনের প্রামাণ্যচিত্র নির্মাতা ও শিক্ষক পিটার লি রাইট।

 

 

Advertisement

তৃতীয় পর্বে ‘পরিবেশ রিপোর্টের মৌলিক ধারণা: সংবাদ সংগ্রহ ও লিখন’ বিষয়ক প্রশিক্ষণ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মেদ।

 

 

‘অগ্রগামী পরিবেশ সাংবাদিকতা: অনুন্ধান, নীতি এবং লিখন দক্ষতা’ বিষয়ক প্রশিক্ষণ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী।

 

Advertisement

 

এতে পরিবেশ বিটে কর্মরত ও বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিসহ মোট ৭০ সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. গোলাম রহমান, সহযোগী অধ্যাপক শবনম আযীম, প্রভাষক সাইফুল হক উপস্থিত ছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
নির্বাচিত2 days ago

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত...

প্রধান খবর2 days ago

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 days ago

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ...

Advertisement