স্বাস্থ্য সংবাদ

১৫-২৪ বছরের নারীদের ঝুঁকি আট গুণ বেশি

Share

১৫ থেকে ২৪ বছর বয়সের নারীদের মধ্যে এইচআইভি/এইডস সংক্রমণের ঝুঁকি অন্য যেকোনো বয়সের নারীর চেয়ে আট গুণ বেশি। এটি বিশ্বের সব জায়গাতেই প্রযোজ্য। জাতিসংঘের এইডস-বিষয়ক সংস্থার (ইউএনএইডস) এদেশীয় সমন্বয়ক সলিল পানাকাডান গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কথা বলেন। এইডসবিষয়ক ২০১০ সালের জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি এ কথা বলেন।
নারী, বালিকা ও জেন্ডার-সমতার বিষয়ে ইউএনএইডসের কর্মসূচি প্রকাশ করার লক্ষ্যে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল কথা হলো এইডসের বিষয়ে নারীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। নারীর প্রতি যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করতে হবে। কারণ, এই বিষয়গুলো এইডসের ঝুঁকি বাড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন বলেন, নারীর প্রতি সহিংসতার কারণে অনেকের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হচ্ছে। নারীর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করতে সরকারের পক্ষ থেকে তিনি সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের এদেশীয় সমন্বয়ক আর্থার আরকেন। তিনি নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সলিল পানাকাডান বলেন, বাংলাদেশে জেন্ডার অসমতা ও সহিংসতার বিষয়টি অনেক গভীরে প্রোথিত। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটি চলে আসছে। এ কারণে মেয়েরা নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মেনে নেয়। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ হলে এইডসের ঝুঁকি কমবে।
অনুষ্ঠানে নারীর প্রতি যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করা এবং এইচআইভি/এইডস কীভাবে ছড়ায়, কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায় ইত্যাদি বার্তা নিয়ে ‘পট গান’ পরিবেশন করেন রূপান্তর নামের একটি এনজিওর কর্মীরা।
মিলনায়তনের বাইরে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের চত্বরে আয়োজন করা হয় ‘নলেজ ফেয়ার’। সেখানে বিভিন্ন স্টলে এইচআইভি/এইডস, জেন্ডার-সমতা, জেন্ডারভিত্তিক সহিংসতা ইত্যাদি বিষয়ের ওপর বিভিন্ন বই, প্রতিবেদন প্রদর্শন করা হয়।
বিকেলে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা এইডসের পরিপ্রেক্ষিতে নারীর প্রতি সহিংসতাবিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শনীতে স্থান পায়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

26 November 2010

১৫-২৪ বছরের নারীদের ঝুঁকি আট গুণ বেশি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV