স্বাস্থ্য সংবাদ

শীতের পিঠার খাদ্যমান

Share

শীতের দিনে পিঠা খেতে কে না ভালোবাসে? হিমহিম ঠাণ্ডায় সকাল কিংবা সন্ধ্যায় গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। আমাদের দেশে তৈরি পিঠার মধ্যে ভাপা পিঠাই বেশি জনপ্রিয়। তবে সব ধরনের পিঠা তৈরিতেই সাধারণত দুই ধরনের চালের গুঁড়া ব্যবহার করা হয়। একটি হলো ছাঁটা চালের গুঁড়ো, অপরটি ঢেঁকিতে ছাঁটা চালের গুঁড়ো।
এ ছাড়া ব্যবহৃত হয় নারিকেল ও গুড়। প্রতি ১০০ গ্রাম আতপ চালে (কলে ছাঁটা) রয়েছে ৩৪৬ কিলোক্যালরি খাদ্যশক্তি, ৬.৪ গ্রাম প্রোটিন, ৯মি. গ্রাম ক্যালসিয়াম, ৪.০ মি. গ্রাম আয়রন। ভিটামিন বি১ রয়েছে ০.২১ মি. গ্রাম ও বি২ রয়েছে ০.০৫ মি. গ্রাম। আর আতপ চালে (ঢেঁকিতে ছাঁটা) রয়েছে ৩৪৯ কিলোক্যালরি খাদ্যশক্তি, প্রোটিন ৮.৫ গ্রাম, ক্যাসিয়াম ১০ মি. গ্রাম, ফেরাস ২.৮ মি. গ্রাম। ভিটামিন বি১ রয়েছে ০.২৭ মি. গ্রাম ও বি২ রয়েছে ০.১২ মি. গ্রাম। প্রতি ১০০ গ্রাম নারিকেলে রয়েছে খাদ্যশক্তি ৩৭৬ কিলোক্যালরি, প্রোটিন ১৯ গ্রাম, ক্যাসিয়াম ২৯ গ্রাম মি. গ্রাম, আয়রন ৬৯ .৪ মি. গ্রাম। ভিটামিন বি১ রয়েছে ০.০৫ মি. গ্রাম, বি২ রয়েছে ০.০২ মি. গ্রাম ও ভিটামিন ‘সি’ ৬ মি. গ্রাম। প্রতি ১০০ গ্রাম খেজুরের গুড়ে রয়েছে ৪১৭ কিলোক্যালরি খাদ্যশক্তি, ১২০ মি. গ্রাম ক্যালসিয়াম ও ২.৫ গ্রাম প্রোটিন। অনেকে রকমের খাদ্য-উপাদনের সমন্বয় থাকে বলে পিঠা সব সময়ই উচ্চ খাদ্যশক্তি সরবরাহ করে। কাজেই অনায়াসে এটি হতে পারে সকালের নাশতা কিংবা বাচ্চার টিফিনের খাবার।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

23 December 2010

শীতের পিঠার খাদ্যমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV