টিপস & ট্রিকস

দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস

Share

দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস
দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস
॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  দৈনন্দিন জীবনযাপনে প্রায়ই কোনো না কোনো অসুখে আক্রান্ত হই আমরা। অসুখে পড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু ছোটখাটো স্বাস্থ্য সমস্যায় একটু সচেতনতা ও যত্নবান হলে ঘরে বসেই প্রতিকার পাওয়া সম্ভব। আজ এমনই কিছু ছোটখাটো স্বাস্থ্য পরামর্শ থাকল যা আপনার কাজে দিবে।

-প্রতিদিন একটা পাকা টমেটো খেলে শরীরের রক্তকণিকা বাড়ে, ফলে ত্বক পরিষ্কার হয়।

-ছোট এলাচ, খেজুর আর আঙ্গুর একসঙ্গে পিষে মধু মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট বাড়ে।

-কাঁচা হলুদ গরম করে গন্ধ শুকলে সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।

-জিভে ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে জিভ কয়েকদিন ধুলে জিভের ঘা ভালো হয়।

-ডায়াবেটিস কমাতে কাঁচা ঢেঁড়স পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খান।

-গায়ে খোস-পাচড়ার দাগ হলে, সেই জায়গায় মাখন প্রতিদিন মালিশ করুন।

-গোলমরিচ মিহি করে বেটে নিয়ে প্রতিদিন মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট ভালো হয়।

-স্মরণশক্তি বাড়াতে ২/৩ চা-চামচ থানকুনি পাতার রস, আধা কাপ দুধ ও সামান্য মধু খান। ভরা পেটে খেতে হবে এবং বয়স অনুযায়ী মাত্রা কম-বেশি করতে হবে।

-কৃমি হলে পুদিনা পাতা বেটে এর সঙ্গে মধু-লবণ মিশিয়ে খান।

-ঠাণ্ডা, অতিরিক্ত গরমে বা এলার্জিজনিত কারণে গলা বসে গেলে ১ গ্রাম কাবাব চিনি গুঁড়া করে ১ চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে চাটনির মতো দিনে কয়েকবার চুষে খান।

-মেসতা হলে দারুচিনি গুঁড়া ১-৩ গ্রাম পরিমাণ নিয়ে সারারাত ১ গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন ওই পানি ছেঁকে সকাল-সন্ধ্যা পান করুন।

-হাঁপানির জন্য কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে, আখের গুড় ও সামান্য সরিষার তেল মিশিয়ে চেটে খাবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

বন্যায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলে কোনো না...

খালি পেটে লিচু খেলে যে সমস্যা হতে পারে

গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু। মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই...

15 February 2011

দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV