স্বাস্থ্য সংবাদ

বাংলাদেশ ও ভারতে ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত

Share

ঢাকায় ভারতের গেস্নাবাল হসপিটালসের ইনফরমেশন ও অ্যাসিস্টেন্ট সেন্টার

বিশ্বখ্যাত লিভার ট্রান্সপস্নান্ট ও হেপাটোপ্যাক্রিয়েটোবিলিয়ারি সার্জন প্রফেসর মোহাম্মদ রেলা বাংলাদেশে ক্রমবর্ধমান লিভার এবং প্যানক্রিয়েটিক ডিজিসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের প্রায় ৫ শতাংশ মানুষ এখন হেপাটাইটিস বি ও সি পজিটিভ ভাইরাসে আক্রান্ত। লিভার রোগের কারণে হূদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে।
মূলত লিভার রোগে যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তাদেরকেই লিভার ট্রান্সপস্নান্টের পরামর্শ দেয়া হয়। গতকাল রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রফেসর মোহাম্মদ রেলার মতে, ‘পশ্চিমা বিশ্বে ১০ শতাংশই লিভার ট্রান্সপস্নান্ট করা হয় ডোনেশনের মাধ্যমে। বাংলাদেশ ও ভারতে এই ডোনেশনের পরিমাণ বাড়ছে। লিভার ট্রান্সফারের জন্য উদ্বুদ্ধ করতে হবে। ভারতে এটি করতে প্রায় ২০ থেকে ২২ লাখ রুপির প্রয়োজন। আর বাংলাদেশের টাকায় তার পরিমাণ ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এটা অবশ্য ব্যয়বহুল একটি চিকিৎসা। আমি যখনই লিভার ট্রান্সপস্নান্টের পরামর্শ দেই তখন রোগীর স্বাস্থ্য, পরবতর্ীতে তার ঝুঁকি, রোগের ভয়াবহতা ইত্যাদি বিবেচনা করেই এই পরামর্শ দিয়ে থাকি।

প্রফেসর রেলা আরো বলেন, ‘২০ বছর ধরে আমি লিভার ট্রান্সপস্নান্টের সাথে জড়িত আছি। আমি চেন্নাই থেকে ঢাকায় এসেছি লিভার ট্রান্সপস্নান্টের সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করতে। আমি দীর্ঘদিন যুক্তরাজ্যে লিভার ট্রান্সপস্নান্টের কাজ করেছি। কিন্তু সেখানে খরচ অনেক বেশি। এখন ভারতে এই চিকিৎসা সম্ভব হচ্ছে অনেক কম খরচে। যুক্তরাষ্ট্রে যে খরচ হয় তার এক-পঞ্চমাংশ দিয়ে ভারতে করা সম্ভব। লিভার রোগের অনেক সমস্যা রয়েছে। এটি লিভার ক্যান্সার, কিডনি নষ্টসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারে। ভারত ও বাংলাদেশে লিভার রোগের অধিকাংশই হচ্ছে হেপাটাইটিস বি’ ভাইরাসের মাধ্যম। বাংলাদেশ ও ভারতের প্রায় ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। লিভার রোগের কারণে হূদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। তিনি বলেন, লিভার রোগে যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তাদেরকেই লিভার ট্রান্সপস্নান্টের পরামর্শ দেয়া হয়।

গেস্নাবাল হসপিটালস লিভার ট্রান্সপস্নান্ট প্রোগ্রাম
প্রফেসর মোহাম্মদ রেলা বর্তমানে ভারতের গেস্নাবাল হসপিটালের ট্রান্সপস্নান্ট প্রোগ্রামের হেড এবং চীফ সার্জন হিসাবে নিযুক্ত আছেন। প্রায় এক যুগ আগে ভারতের হায়দ্রাবাদে এই গেস্নাবাল হসপিটাল গ্রুপ যাত্রা শুরু করে। বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে তারা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। ভারতের সবচেয়ে বড় লিভার প্রোগ্রাম নিয়ে গেস্নাবাল হসপিটাল এ পর্যন্ত প্রায় ২০০টি সফল লিভার ট্রান্সপস্নান্ট সম্পন্ন করেছে। লিভার ট্রান্সপস্নান্টের এই সেবা দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ, চেন্নাই এবং ব্যাঙ্গালোরে রয়েছে। মুম্বাইয়ে দ্রুত একটি শাখা খোলা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে ভারতের গেস্নাবাল হসপিটালস গ্রুপের চেয়ারম্যান ডা. কে রবীন্দ্রনাথ বলেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে গেস্নাবাল হসপিটাল শুধু ভারতেই নয় পুরো বিশ্বেই শাখা-প্রশাখা বিস্তর করবে। এটা শুধু হাসপাতাল নয়, একটি গবেষণা কেন্দ্র। আমরা অন্যদের চেয়ে ভালো সেবা দিতে বদ্ধপরিকর। আমাদের ডাক্তাররাও সেই চেষ্টাই করে যাচ্ছে।’

ঢাকায় লিভার ট্রান্সপস্নান্ট প্রোগ্রাম
ভারতের গেস্নাবাল হসপিটাল গ্রুপ এখন ঢাকায় দু’টি ইনফরমেশন এবং অ্যাসিস্টেন্ট সেন্টার স্থাপন করেছে। এই সেন্টারের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে যুগোপযোগী ও সর্বাধুনিক চিকিৎসা সেবা পেঁৗছে দেয়া যাবে। যেসব রোগী ভারতের গেস্নাবাল হসপিটালের বিভিন্ন স্থানে অবস্থানরত সুপার স্পেশালিস্টদের সাথে যোগাযোগ করার সুযোগ পান না তাদের জন্য এই টেলিকনসাল্ট সার্ভিস সেন্টারে বিশ্বের সর্বাধুনিক তথ্য ও যোগাযোগ ব্যবস্থা রাখা হবে, যার মাধ্যমে তারা স্পেশালিস্টদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও এই টেলিকনসাল্ট সার্ভিসের মাধ্যমে গেস্নাবাল হসপিটালসের স্পেশালিস্টগণ রোগীদের ভিডিও কনফারেন্সিং এবং তথ্য প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে অবহিত করবেন এবং প্রয়োজন হলে ক্লিনিং সম্পর্কেও অবহিত করবেন। এই সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিশ্বখ্যাত সুপার স্পেশালিস্টদের সংস্পর্শে এসে কনসাল্ট করতে পারবেন। এই ইনফরমেশন ও অ্যাসিস্টেন্ট সেন্টার শুধুমাত্র রোগীদের জন্য সুবিধা বয়ে আনবে না, এই সেন্টারটি বাংলাদেশের সকল ডাক্তারদের খুলে দেবে চিকিৎসা সেবার নতুন দুয়ার। যার মাধ্যমে তারা তাদের রোগীদের সুপার স্পেশালিস্টদের সাথে যোগাযোগ স্থাপন করে দিতে পারে। যে সকল রোগী ভারতের গেস্নাবাল হসপিটালের বিভিন্ন স্থান পরিদর্শন করতে চান, তাদের নিরাপদ ভ্রমণের ব্যাপারে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করবে এই ইনফরমেশন সেন্টার।

সম্প্রতি ইন্ডিয়ার ওয়ার্ল্ড ক্লাস টার্শিয়ারি কেয়ার চেইন অব মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বিশ্বখ্যাত লিভার ট্রান্সপস্নান্ট সার্জন মোহাম্মদ রেলা এবং গেস্নাবাল হসপিটালস গ্রুপের চেয়ারম্যান ডা. কে রবীন্দ্রনাথ বাংলাদেশ সফরে আসেন। সফরে তারা লিভার বিষয়ে বিভিন্ন তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

উল্লেখ্য, প্রফেসর রেলার এইচপিবি সার্জারির ক্ষেত্রে সবচেয়ে ইনোভেটিভ সার্জন হিসাবে রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। মাত্র ৫ দিন বয়সের একটি বাচ্চার লিভার নিরাপদে ট্রান্সপস্নান্ট করার মাধ্যমে তিনি ২০০০ সালে গ্রিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান। সম্প্রতি লন্ডনের একটি হসপিটাল তাকে সম্মান সূচক ডিগ্রী প্রদান করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

14 February 2011

বাংলাদেশ ও ভারতে ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV