হারবাল চিকিৎসা

মাথা খাটিয়ে মাথা ব্যথা দূর

Share

ঘাড়ের উপর মাথা থাকলে ব্যথাতো হতেই পারে। আর একটু আধটু ব্যথার জন্য নিজে নিজে ওষুধ খেয়ে ফেলাটাও কোন কাজের কথা না। আগে থেকে কিছুটা সতর্ক হলে মাথা ব্যথার মতো ঝামেলা এড়ানো যায় কিন্তু সহজেই।

মাছের তেলে
মাছ খেতে হবে প্রতি বেলায়। পুষ্টির চাহিদা তো মিটবেই মাথা ব্যথা প্রতিরোধেও কার্যকর মাছ। মাছের তেলে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটিই মূলত মাথা ব্যথার বিরুদ্ধে কাজ করে। মাছের তেলের ক্যাপসুল পাওয়া যায় বাজারে। চিকিৎসকের পরামর্শে নিয়ম করে খেতে পারেন ক্যাপসুলটি।

আপেলে
রোজ সকালে ঘুম থেকে উঠেই যারা মাথা ব্যথায় ভোগেন তাদের সমাধান আপেলে। আপেলের বাইরের আস্তরন ফেলে সামান্য লবণ মিশিয়ে খেতে হবে সকালে খালি পেটে। এভাবে চলবে টানা দুই সপ্তাহ।

আদা
আদার উপাদানগুলো থ্রম্বোক্সিনকে কাজে লাগিয়ে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। যেটা মাইগ্রেইনের ব্যথা প্রতিরোধে খুব কার্যকর। এ ছাড়া আদায় বমিভাব দূর হয়, দূর হয় মাথা ব্যথা।

বসার ভঙ্গিতে
দেহকে বাকিয়ে বা হেলে দীর্ঘক্ষণ বসলে স্নায়ুকোষ উদ্দীপ্ত হয়। এ থেকে তৈরি হতে পারে মাথা ব্যথার মতো অনাবশ্যক সব রোগ। তাই বসতে হবে সোজা হয়ে। দাঁড়াতে হবে আরও সোজা হয়ে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

ওজন কমাতে সহায়ক কফি? কিভাবে জানুন

কফি দেহে-মনে চনমনে ভাব আনার পাশাপাশি ক্ষুধাভাব কমিয়ে ওজন কমাতে সহায়তা করে।...

করোনার চিকিৎসায় ভেষজ ওষুধের অনুমোদন চীনের

এবার করোনার চিকিৎসায় চীনের ভেষজ ওষুধের অনুমোদন। দেশটি তিনটি ভেষজ ওষুধের অনুমোদন...

শিশুর সর্দি সারান ঘরোয়া উপায়ে

প্রায়ই শিশুরা সর্দি-কাশিতে ভোগে। এতে তাদের ঘুমের ব্যাঘাত হয়। কান্নাকাটি শুরু করে।...

পুরুষত্বের সমস্যায় ঘরোয়া সমাধান

বর্তমান যুগে বেশিরভাগ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে তা...

ঘরোয়া দাওয়াই

ই-হেলথ২৪ ডেস্কআপনি কি দাঁতের ব্যথায় অস্থির? হজমের গোলমাল? এরকম সমস্যা সমাধানে হাতের...

বগুড়ার গাছপাগল আব্দুল কাদেরের গল্প

লিমন বাসারবগুড়ার কাহালুর পল্লী চিকিৎসক আব্দুল কাদেরকে দশ গ্রামের মানুষ চেনেন একজন...

17 March 2011

মাথা খাটিয়ে মাথা ব্যথা দূর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV