যৌন স্বাস্থ্য

দাঁতের সমস্যা : মাঝেমধ্যে মাড়ি ফুলে ওঠে; কখনো কখনো পুঁজ হয়

Share
Share

সমস্যা: আমার বয়স ২৪ বছর। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে আমার একটি দাঁতে গর্ত হয় এবং ধীরে ধীরে সেটি বড় হতে থাকে। খাবার খেলে প্রচণ্ড ব্যথা হয়। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁতে বেশি ব্যথা করে। পরে চিকিৎসকের কাছে গিয়ে ফিলিং করিয়ে নিই।
এখন অন্য পাশের কয়েকটি দাঁত একইভাবে আক্রান্ত হয়ে অর্ধেক ভেঙে গেছে। আর বাকিটুকু কালো হয়ে গেছে। মাঝেমধ্যে মাড়ি ফুলে ওঠে। কখনো কখনো পুঁজ হয়। ফলে খাবার খেতে সমস্যা হয়। এ অবস্থায় পরামর্শ দিলে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।

পরামর্শ: আপনার দাঁতে ক্ষয়রোগ হয়েছে। দীর্ঘদিন ধরে এ ক্ষয়রোগ থাকায় আস্তে আস্তে দাঁত ও মাড়িতে থাকা নরম কোষ, মজ্জা, স্নায়ু প্রভৃতি আক্রান্ত হয়েছে।
এ কারণে মাড়ি ফুলে ব্যথা হচ্ছে ও পুঁজ বের হচ্ছে। আপনার দাঁতের এ অবস্থায় শুধু ফিলিং করলে কাজ হবে না।
এখন আপনার একমাত্র চিকিৎসা রুট ক্যানেল। সেই সঙ্গে দাঁতে ক্যাপ করিয়ে নিতে হবে। আপনি দেরি না করে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন। ভালো হয়েযাবেন।
পরামর্শ দিয়েছেন
সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
দন্ত সংযোজন বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে’

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। স্বামীর সঙ্গে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার বলে...

Related Articles

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে…

বৈবাহিক সম্পর্ক ও লিঙ্গের উপর নির্ভর করে বয়স বাড়বে কি বাড়বে না।ইন্টারন্যাশনাল...

কোন বয়সে বিয়ে করলে বাড়ে পুরুষের আয়ু?

বিয়ে সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে কোন বয়সে বিয়ে করা উচিত,...

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে...

নিরাপদ যৌন স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় তারুণ্যের আইকন ডা. নুসরাত জাহান দৃষ্টি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের...

মেয়েদের শারীরিক চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে

বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক। শারীরিক...

চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না

তরতাজা এবং সুন্দর থাকতে কে না চয়? তার জন্য বিশেষ কোন পরিশ্রমের...