স্বাস্থ্য সংবাদ

ক্যানসার নিয়ে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

Share
Share

বাংলাদেশ ক্যানসার কংগ্রেস, ১৯তম সার্ক ফেডারেশন অন অনকোলজিস্টস কনফারেন্স এবং দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট ঢাকা সামিটের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের প্রতিনিধিদের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ওপর প্রকাশিত ‘আর্ট অব ট্রায়াম্পফ’ বইটি উপহার দেন।

তিন দিনব্যাপী এই সম্মেলন রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে । আয়োজকরা মনে করেন, এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ক্যানসার সচেতনতা এবং চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। একইসঙ্গে সম্মেলনে সার্ক অঞ্চলের ক্যানসারের বর্তমান অবস্থা সম্পর্কিত ল্যানসেট সিরিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

এসময় নিজের ছোটভাই, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন প্রফেসর ইউনূস। ভাইয়ের ক্যানসার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কী ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেসব অভিজ্ঞতার কথা জানান তিনি। সে সময় ডা. করিম কীভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন, সেকথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ক্যানসার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, তা এখনও আমরা পাচ্ছি না। সার্ক যে ক্যানসার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক।

আজকের কনফারেন্সে সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আয়োজকরা জানান, কনফারেন্সের অন্যতম প্রধান লক্ষ্য তরুণ অনকোলজিস্টদের এগিয়ে নিয়ে আসা। এই উদ্যোগকে এগিয়ে নিতে, সেরা তরুণ অনকোলজিস্টকে সম্মান জানিয়ে এবিএমএফ গোল্ড মেডেল এবং প্রতিষ্ঠিত সার্ক পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া বাংলাদেশের জন্য প্রথম প্রোস্টেট ক্যানসারের নির্দেশিকা কনফারেন্সে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য অ্যাডাপটিভ প্রোস্টেট ক্যানসারের গাইডলাইন নিয়ে আলোচনা করা হবে। এটি ক্যানসার চিকিৎসায় বাংলাদেশের জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করেন আয়োজকরা।

পাশাপাশি স্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনার ব্যবস্থাও করা হয়েছে সম্মেলনে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় ক্যানসার বিশেষজ্ঞ এতে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জন হপকিন্স, রয়্যাল মার্সডেন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

আয়োজকরা মনে করেন, এই কনফারেন্সের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১২ ডিসেম্বর ২০২৪

ক্যানসার নিয়ে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV