নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন : আহমেদুল কবীর

Share
Share

আজ থেকে শুরু করে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

শনিবার (১৭ আগস্ট) কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আহমেদুল কবীর বলেন, প্রত্যেক হাসপাতালের পরিচালককে আমরা বলেছি, আপনাদের সার্ভিসে যদি কোনো গ্যাপ বা দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, পরীক্ষা-নিরীক্ষায় যদি মানুষ নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র-জনতা কোনোভাবেই আপনাদের ছেড়ে দেবে না। সুতরাং আমরা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করুন।

তিনি বলেন, আমরা প্রত্যেক হাসপাতালেই একটি অভিযোগ বক্স খুলেছি, সরকারি হোক বা বেসরকারি হোক, যে কেউ প্রতারিত হলে এখানে অভিযোগ জানাবেন এবং সেগুলোতে ২৪ ঘণ্টা ৭ দিন হেল্প ডেস্ক থাকবে। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে আশা করছি আজ থেকে শুরু করে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, যখন আপনার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, যখন আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হয় তখনই পরিবর্তন সম্ভব। গত চার বছর আমরা বলেছি আমাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে। স্ট্র্যাটেজিক কেনাকাটা করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। সেগুলোর বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, এখন আমরা মনে করি স্বাস্থ্যে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। আমরা একটা কথা বলতে চাই, যে যেই জায়গায় আছেন সঠিকভাবে কাজ করুন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে এখন থেকে সরকারি-বেসরকারি কোথাও সহিংসতায় আহতদের চিকিৎসা নিতে টাকা লাগবে না। কিন্তু এরইমধ্যে আমরা দেখেছি বেশকিছু বেসরকারি হাসপাতাল শিক্ষার্থীদের থেকে চিকিৎসার নামে লাখ লাখ টাকা বিল করেছে। তাই আমরা চাইব শুধু মেডিসিন ফি রেখে বাকি টাকাগুলো শিক্ষার্থীদের আবার ফেরত দেওয়া হোক।

ঢাকা মেডিকেলের অবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের মতো বলেও মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১৭ আগস্ট ২০২৪

৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন : আহমেদুল কবীর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV