নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউয়ে আবারও উত্তেজনা, ভিসিপন্থিদের মারধর

Share
Share

নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চরমে উঠেছে; মারধরের শিকার হয়েছেন বিদায়ী উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের অনুগতরা।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পাওয়ার পর থেকে অধ্যাপক শারফুদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হন একদল চিকিৎসক-কর্মচারী। ফলে উত্তেজনা চলতে থাকে দেশের চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ এই প্রতিষ্ঠানে।

বিদায়ী ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে শনিবার তার দপ্তরের সামনে অবস্থান নেয় সরকার সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চিকিৎসকরা। তাদের সঙ্গে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

সেখানেই মারধরের শিকার হন উপাচার্যের ব্যক্তিগত সহকারী সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রাসেল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডা. শিপনকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকেও ডা. রসুল আমিন শিপনকে মারধর করে বের করে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “এটাই তো হওয়ার কথা ছিল, এটাই স্বাভাবিক। এতদিনের ক্ষোভ আউটব্রার্স্ট হবেই, সেটাই হয়েছে। ওরা এত জুনিয়র, অথচ সিনিয়রদের পদে পদে অসম্মান করেছে, সেটা তো ফেরত আসবেই।

“যদিও এখনও যা হচ্ছে, সেটাও ঠিক হচ্ছে না। কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য কিছু করার নেই।”

এবিষয়ে ডা. শিপন ও ডা. রাসেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের দুজনের বিরুদ্ধেই অভিযোগ, তারা অধ্যাপক শারফুদ্দিনের ছায়ায় থেকে পুরো বিএসএমএমইউ নিয়ন্ত্রণ করতেন।

বর্তমান উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, “শুনেছি তারা (বিক্ষোভকারীরা) কয়েকজনকে মারধর করেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব।”

অধ্যাপক শারফুদ্দিনের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ। পরদিন দায়িত্ব নেবেন দীন মো. নুরুল হক। তার ছয় দিন আগেই এই ঘটনা ঘটল।

দুপুর ১২টার দিক থেকে ভিসি ভবনে ভিসির কক্ষের বিক্ষোভকারীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্যের সময়ে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে।

বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বাচিপ শাখার সদস্য সচিব ও হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো।

তিনি বলেন, “বেশ কিছুদিন হলো নতুন উপাচার্য হিসেবে দীন মোহাম্মদ নূরুল হক স্যারের নাম ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই একটা রব ছিল, কেন বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি আসবে? কিন্তু আমাদের কথা ছিল নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যাকে দেবেন, আমরা তাকেই মেনে নেব, সেটাই চূড়ান্ত হবে।

“নেত্রীর কথা তো আমরা অমান্য করতে পারি না। আমরা যারা ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি, কেন্দ্রীয় ও বিএসএমএমইউয়ের স্বাচিপের নেতৃত্বে রয়েছি, তাদের কথা তো এটাই হবে, এটাই হওয়ার কথা।”

মেয়াদের শেষ সময়ে এসে অধ্যাপক শারফুদ্দিন তার অনুগতদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডা. জোয়ারদার।

তিনি বলেন, “নতুন ভিসির নাম ঘোষণা হওয়ার পর বর্তমান ভিসি তার সময়ে আর সিন্ডিকেট মিটিং করতে পারবেন না, কেবল রুটিন কাজ করবেন। এটা অলিখিত নিয়ম।

“অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার মেয়াদ শেষ হওয়ার আগে যখন শারফুদ্দিন স্যারের নাম ঘোষণা হলো, তখন কিন্তু তিনি নিজেই তাকে (কনক কান্তি বড়ুয়া) রুটিন কাজের বাইরে কিছু করতে দেননি। এখন কিন্তু তিনি শতাধিক চিকিৎসক, কর্মচারী ও প্রায় ৩০ জনের মতো প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন।”

এর পেছনে বাণিজ্যই প্রধান দাবি করে ডা. জোয়ারদার বলেন, “কারণ হচ্ছে, যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল, তাদেরকে কী বলা হবে, টাকা ফেরত দেওয়া হবে কি না? এগুলোই এখন চাউর রয়েছে বিশ্ববিদ্যালয়ে।”

এই নিয়োগ বাণিজ্য আটকাতেই স্বাচিপ কর্মসূচি পালন করে বলে ডা. জোয়ারদারের দাবি।

“কারণ বিশ্ববিদ্যালয়ে কাজ করতে এসে আমরা ছোট হয়েছি, বাইরে মুখ দেখাতে পারছি না। আমাদের দাবি, এর বিচার বিভাগীয় তদন্ত হোক, ভিসির মেয়াদের শ্বেতপত্র প্রকাশ করা হোক।”

ডা. রাসেল ও ডা. শিপনকে মারধর নিয়ে ডা. জোয়ারদার বলেন, “ভিসি স্যার যাদেরকে নিয়ে এতদিন চলাফেরা করেছেন, সেই ডা. রাসেল আর ডা. শিপন আমাদের কত জুনিয়র, অথচ তারা চেয়ারে বসে বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের অপমান করেছেন।

“মেইনলি, ওরা কারও টার্গেট ছিল না, কিন্তু এসব কিছুর তো কিছুটা ফিরে আসবেই।”

নিয়োগে দুর্নীতির বিষয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, “আগেও বলেছি, এখনও বলছি, সবকিছুই নিয়মমাফিক হয়েছে।”

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...