নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন থাকবে না, এটা হতেই পারে না’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কথা বলছেন
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগ থাকবে না, এটা হতেই পারে না। এ বিভাগ না থাকলে একটি প্রতিষ্ঠানের অপূর্ণতা থেকে যায়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ফরেনসিক মেডিসিন বিভাগ আমি চালু করেছি।

মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বেসিক ভবনে ফরেনসিক মেডিসিন বিভাগের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে আমরা ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ তৈরি করতে শুরু করেছি। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে ফরেনসিক মেডিসিন বিভাগ এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই ফরেনসিক মেডিসিন বিভাগে মর্গ, অটোপসি টেবিল স্থাপন করা হবে। এটি চালু করা গেলে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষালাভ করতে পারবে।

তিনি বলেন, বর্তমান আধুনিক বিশ্বে ফরেনসিক মেডিসিনের গুরুত্ব অনেক। অপরাধ ও অপারাধী শনাক্তকরণে ফরেনসিক মেডিসিন বিভাগ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। যারা এ বিভাগে ভর্তি হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফরেনসিক মেডিসিন বিভাগের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভাগটির তৃতীয় ব্যাচের নবীনবরণ এবং গবেষণা দিবস উদযাপন হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, অনলাইন ক্লাস উদ্বোধনের মাধ্যমে সারা দেশের ফরেনসিক মেডিসিন বিভাগের যে শিক্ষক স্বল্পতা রয়েছে, তা নিরসনের কাজ করবে। একজন শিক্ষক সারা দেশের ফরেনসিক মেডিসিন শিক্ষার্থীদের পড়াতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন খান প্রমুখসহ বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, মেডিক্যাল অফিসর, রেসিডিন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

05 March 2024

‘মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন থাকবে না, এটা হতেই পারে না’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV