ঢাকায় মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে যেসব প্রতিষ্ঠানে

Share

মানসিক সমস্যাকে এই সমাজের অনেকেই ‘সমস্যা’ বা ‘রোগ’ মনে করে না। নিভৃতে বাড়তে থাকা মানসিক সমস্যার নেতিবাচক প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। আক্রান্ত ব্যক্তির মধ্যে অসংলগ্ন আচরণ কিংবা আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। পরিবারের সদস্যরা অনেক ক্ষেত্রেই সমস্যাটা অনুভব করতে পারেন। কিন্তু সমাধানের জন্য কী করতে হবে, কোথায় যেতে হবে, এসব নিয়ে দ্বিধায় থাকেন তারা।

ঢাকার শেরেবাংলা নগরে আছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগেও মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোয় গিয়েও মানসিক রোগবিশেষজ্ঞ এবং মনোবিদের শরণাপন্ন হতে পারেন। এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেখানে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তেমনই কয়েকটার খবর।

মনের বন্ধু
মানসিক সমস্যার সমাধানে কাউন্সেলিং ভীষণ গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং সেবার জন্য মনের বন্ধুতে যেতে পারেন। কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাদের কর্মীদের মানসিক সমস্যা সমাধানে গ্রুপ ওয়ার্কশপ এবং অন্যান্য সেবাও প্রদান করে এই প্রতিষ্ঠান। এ ছাড়া সবার জন্য সব সময় সেবা দেওয়ার জন্য রয়েছে মনের বন্ধু অ্যাপ।
মনের বন্ধুর ঠিকানা: ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া

আইকন কেয়ার লিমিটেড
মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের পরামর্শের জন্য এখানে যেতে পারেন। বহুতল এই ভবনে রোগী ভর্তি রাখারও সুযোগ রয়েছে। ভর্তি প্যাকেজের মধ্যেই কাউন্সেলিং ও যোগব্যায়ামের সেশন, অন্তঃকক্ষ ক্রীড়া জিমনেসিয়ামসহ নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে।
ঠিকানা: বাড়ি ৪৫, রোড ১৯, উত্তরা ১১

সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক
এখানেও মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের পরামর্শ নিতে পারেন। মনোযোগের সেশন এবং যোগব্যায়ামের সুবিধাও পাবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মানসিক সমস্যা নিয়েও কাজ করে এই ক্লিনিক।
ঠিকানা: বাড়ি ৪ ডি, রোড ৭৩, গুলশান ২

পাইনেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার
মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শের জন্য যেতে পারেন এই প্রতিষ্ঠানেও। মিলবে কাউন্সেলিংসহ সব ধরনের সাইকোথেরাপির সুযোগ।
ঠিকানা: ২২২/১ বি, দক্ষিণ পীরেরবাগ (আমতলা), মিরপুর

ইনসাইট সাইকো-সোশ্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ
মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মনোবিদের পরামর্শ নেওয়া যাবে। রয়েছে কেবিনে কিংবা ওয়ার্ডে রোগী ভর্তি রাখার সুবিধা।
ঠিকানা: ৭১/১, পায়োনিয়ার রোড, সেগুনবাগিচা

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

10 October 2023

ঢাকায় মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে যেসব প্রতিষ্ঠানে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV