স্বাস্থ্য সংবাদ

সিটি করপোরেশনগুলো জানে না ই-বর্জ্য কাকে বলে

ই-বর্জ্য দিবসের আলোচনায় বক্তৃতা করছেন মোস্তাফা জব্বার ছবি: সংগৃহীত
Share

‘আমাদের দেশের জন্য অনেক বড় একটি সমস্যা ই-বর্জ্য (ইলেকট্রনিকস পণ্যের বর্জ্য)। কিন্তু সিটি করপোরেশনগুলো জানে না ই-বর্জ্য কাকে বলে। কীভাবে ই-বর্জ্য ব্যবস্থাপনা করতে হয়, তা নিয়ে সিটি করপোরেশনের কোনো ভাবনা নেই। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে ই-বর্জ্য নিয়ে কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি আমার।’ আজ শনিবার ‘বিশ্ব ই-বর্জ্য দিবস–২০২৩’ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

বিশ্ব ই-বর্জ্য দিবস–২০২৩ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের ভিশন ২০৪১ টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। সভায় মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বেশি ই-বর্জ্য তৈরি হয় টেলিভিশন থেকে, এরপর মুঠোফোন থেকে। দেশের প্রতিটি ঘরেই কম-বেশি ই-বর্জ্য উৎপাদন হচ্ছে। কিন্তু ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের একটি খাত তৈরি করতে হবে। শুধু সরকারের একার পক্ষে এটা করা সম্ভব নয়। সরকার ও বেসরকারি খাত এগিয়ে এলেই ই-বর্জ্য পূর্ণ ব্যবহারের জন্য রূপান্তর করা সম্ভব।’

মন্ত্রী আরও বলেন, ‘অনেক অসাধু ব্যবসায়ী বিদেশ থেকে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও মুঠোফোন কেজি হিসেবে কিনে আনেন। এটি দেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা ই-বর্জ্যের ডাম্পিং স্টেশন (ভাগাড়) হতে চাই না। এটি বাংলাদেশের জন্য বড় হুমকি। এ জন্য আমাদের নীতিমালা করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কঠোর আইন করতে হবে।’

সভায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ইনোভেশন ও রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘সরকার আইসিটি খাতকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদেরকে ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ করতে হবে।’

সভায় আরও আলোচনা করেন সার্ক এসআইয়ের নির্বাহী সদস্য শাফকাত হায়দার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাণিজ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল ডিজিটাল কমার্স সেলের উপপরিচালক মোহম্মাদ সাঈদ আলী, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার, সাবেক সভাপতি শাহীদ-উল-মুনীর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনসহ অনেকে। সভা সঞ্চালনা করেন বিআইজেএফের সভাপতি নাজনীন নাহার। এ আয়োজনে সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জেআর রিসাইক্লিং সলিউশন লিমিটেড এবং এনএইচ এন্টারপ্রাইজ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

14 October 2023

সিটি করপোরেশনগুলো জানে না ই-বর্জ্য কাকে বলে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV