খুলনা ডেন্টাল কলেজের নতুন অধ্যক্ষ ডা. অনুপম পোদ্দার

খুলনা ডেন্টালের নতুন অধ্যক্ষ ডা. অনুপম পোদ্দার - - ছবি: সংগৃহীত
Share

খুলনা ডেন্টাল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেলেন ডা. অনুপম পোদ্দার। এরআগে তিনি ঢাকা ডেন্টাল কলেজের পেরিওডেন্টোলজি এন্ড ওরাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার যুগ্ম-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ডা. অনুপম পোদ্দার বিডিএস পাস করেন ১৯৯৬ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে (ডি-২৭)। ২০০১ সালে বিসিএস উত্তীর্ণ হয়ে সহকারি ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এমএস (প্রস্থডন্টিকস) ডিগ্রি অর্জন করেন ২০০৮ সালে। ২০০৯ সালে ঢাকা ডেন্টাল কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

২০১৭ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। খুলনা ডেন্টালে যোগদানের আগ পর্যন্ত তিনি ঢাকা ডেন্টাল কলেজের পেরিওডেন্টোলজি এন্ড ওরাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, বদলীর আদেশ পাওয়ার পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৮ম কর্মদিবস থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

26 December 2022

খুলনা ডেন্টাল কলেজের নতুন অধ্যক্ষ ডা. অনুপম পোদ্দার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV