নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘ওজন কমানোই পুষ্টিবিদদের একমাত্র কাজ নয়’

বিএডিএনের অনুষ্ঠানে প্রায় ৬০ জন পুষ্টিবিদ উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
Share

ওজন কমানোই পুষ্টিবিদদের একমাত্র কাজ নয় বলে মন্তব্য করে বাংলাদেশ একাডেমি অব ডায়েটেটিক্স এন্ড নিউট্রিশনের (বিএডিএন) নির্বাহী পরিচালক এবং গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রথম রেনাল ডায়েটিশিয়ান সাজেদা কাশেম জ্যোতি। তিনি আরও বলেন, আগে ওজন কমানোই পুষ্টিবিদের কাজ বলে মনে করা হতো, পুষ্টিবিদেরাও অনেকে এর বাইরের কাজের স্কোপ নিয়ে তেমন উদ্যোগী ছিলেন না। বিএডিএন এই ধারাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে বিএডিএনের ২৬, ২৭ ও ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিনিয়র এবং জুনিয়র মিলে প্রায় ৬০ জন পুষ্টিবিদ উপস্থিত ছিলেন।

এসময় তিনি আরো বলেন, এখন পুষ্টিবিদরা কেউ রেনাল ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, চাইল্ড ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট, কার্ডিয়াক নিউট্রিশনিস্ট, ফিটনেস, ওবেসিটি নিউট্রিশনিস্ট, অনকো নিউট্রিশনিস্ট, ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে এবং পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

বিএডিএনের অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ করছেন চেয়ারম্যান জাকারিয়া ফারুক। ছবি: সংগৃহীত

এদিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাকারিয়া ফারুক বলেন, উন্নত দেশে পুষ্টিবিদদের মান উন্নয়নে অনেক প্রশিক্ষণ এবং সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠিত হলেও বাংলাদেশে এমন উদ্যোগের ঘাটতি ছিল। বিএডিএন সেই ঘাটতি পূরণ করতে সচেষ্ট হয়েছে। কাজটি করতে গিয়ে অনেকেই অনেক কটু কথা বলেছেন আদৌতে পুষ্টিবিদেরাই উপকৃত হয়েছে। সারাদেশে মোটামুটি সব নামকরা হাসপাতালেই বিএডিএন এর প্রশিক্ষণার্থী পুষ্টিবিদেরা কাজ করছেন।

উল্লেখ্য, বিএডিএন দেশে পেশাদার পুষ্টিবিদদের ক্যারিয়ার গঠনে এবং ক্লিনিক্যাল পুষ্টিবিদ্যায় বিশেষায়িত বিভিন্ন বিষয়ে নতুন নতুন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে পুষ্টিবিদদের দক্ষতা বৃদ্ধি এবং এর মাধ্যমে সাধারণ জনগণের উপকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠানে প্রশিক্ষণে গ্রহণের মাধ্যমেই দেশে বিশেষায়িত বিষয়ে পুষ্টিবিদদের প্র্যাকটিসের ধারা চালু হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

26 December 2022

‘ওজন কমানোই পুষ্টিবিদদের একমাত্র কাজ নয়’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV