হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আফজালুর রহমান অনারারি ফেলোশিপ পেলেন

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আফজালুর রহমানকে অনারারি ফেলোশিপ (এফআইসিসি) প্রদান করেছে ইন্ডিয়ান কলেজ অব কার্ডিওলজি
Share

প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আফজালুর রহমানকে অনারারি ফেলোশিপ (এফআইসিসি) প্রদান করেছে ইন্ডিয়ান কলেজ অব কার্ডিওলজি। বাংলাদেশের কার্ডিওলজির উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য তাঁকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে বলে ইন্ডিয়ান কলেজ অব কার্ডিওলজির প্রেসিডেন্ট সম্প্রতি এক চিঠিতে উল্লেখ করেন।

আফজালুর রহমান জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকস (বিআইটি) নামে একটি একাডেমিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন।

অধ্যাপক আফজাল আমেরিকান কলেজ অব কার্ডিওলজি (এসিসি), বাংলাদেশ চ্যাপ্টার প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে ওই চ্যাপ্টারের গভর্নরের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ‘জার্নাল অব ইনভেসিভ অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি’র মুখ্য সম্পাদক।

অধ্যাপক আফজাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে ওয়াশিংটন ডিসি থেকে ইয়ং লিডারশিপ অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১১৯টি একাডেমিক গবেষণা ও প্রকাশনা রয়েছে।

দেশে কার্ডিওভাসকুলার মেডিসিনের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তাঁকে বাংলাদেশের ‘আইকন অব দি মডার্ন কার্ডিওলজি’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

25 January 2022

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আফজালুর রহমান অনারারি ফেলোশিপ পেলেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV