’করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধির সাথে পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি’

Share

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি বলে মনে করেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারজয়ী লেখক ও গবেষক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী।

সোমবার (২৪ জনুয়ারি) স্বাস্থ্য ডটটিভির সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে শরীরের ইউমিনিটি বাড়ানো জরুরি। সেজন্য স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে। একই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করাসহ ফলমূল ও বিভিন্ন রঙের শাক-সবজি খেতে হবে। এ সময় প্রোটিনের উপর বেশী গুরুত্ব দিতে হবে।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বলেন, এটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এর পেছনে দুটি কারণ রয়েছে। এখন মূলত স্পাইক প্রোটিনের মতো এর জেনেটিক পরির্নগুলো হচ্ছে। যত বেশি মানুষের মধ্যে ছড়াচ্ছে ততেই ধরন বাড়ছে। এটাই বৈজ্ঞানিক হিসাব। অর্াৎ একটি জীবানুকে যত বেশি বিস্তারের সুযোগ দেওয়া হবে, তত বেশি ধরন তৈরি হবে। এ কারণেই ভ্যাকসিন না নেওয়া ও স্বাস্থ্যবিধির যথাযথ তোয়াক্কার অভাবে এই ধরনগুলো বাড়ছে। করোনার ধরন আরও আগেই কমে যেতো, যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতাম।

তাই স্বাস্থ্যবিধি মানার পরামর্ দিয়ে তিনি বলেন, ‘মাস্ক পরা, ভীড় ও জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। ভ্যাক্সিনেশন চালিয়ে যেতে হবে। এতে মানুষের শরীরে আর্টিফিশিয়াল ইউমিনিটি তৈরি হয়। তিন থেকে ছয় ফুট দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালাতে হবে, হাত ধুতে হবে এবং হাঁচি-কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলতে হবে।

তিনি বলেন, ওমিক্রন এমন একটি পদার্থ যা ইউমিনিটি সিস্টেমকে এড়িয়ে চলে এবং মানুষের শরীরে আঘাত করে। যে কারণে বোঝার উপায় থাকছে না। এছাড়া স্বাস্থ্যবিধি না মানা ও সবাই ভ্যাকসিনের আওতায় না আসায় এই ভ্যারিয়েন্ট বাড়ছে।

বিখ্যাত ইমিউনোলজিস্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এন্থনি ফাউসির বরাত দিয়ে অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, ‘অমিক্রন হতে পারে শেষ ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টি অনেক মানুষের মধ্যে ছড়াবে, এর মাধ্যমে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। হয়তো সামনের বছর দেখতে পাবো করোনা মহামারী বিশ্ব থেকে চলে গেছে। কিন্তু এটি সামান্য সর্দি-কাশি ইনফ্লুয়েঞ্জার মতো থাকবে। হতে পারে প্রতিবছর আমাদের ভ্যাকসিন নিতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

25 January 2022

’করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধির সাথে পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV