নির্বাচিত

গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হলে করণীয়

Share

গর্ভাবস্থায় প্রথম তিন মাস সবারই কমবেশি বমি ভাব, মাথা ঘোরা, বমি ইত্যাদি হয়ে থাকে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু কারও কারও বেলায় তা এমনই গুরুতর হয়ে ওঠে যে অন্তঃসত্ত্বা মা প্রায় কিছুই খেতে পারেন না, প্রচণ্ড বমি হতে থাকে, দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, এমনকি ওজন না বেড়ে বরং ৫ শতাংশের বেশি কমে যায়। এই সমস্যার নাম হাইপারএমেসিস গ্রাভিডেরাম। কারণ ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন-
ডা. তাহমিনা বেগম
সহযোগী অধ্যপক, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ

প্রশ্ন : গর্ভাবস্থায় ছোট ছোট কী কী সমস্যা নিয়ে মায়েরা আপনাদের কাছে আসেন?

উত্তর : সাধারণত তাদের সমস্যাগুলো সেই আগেরগুলোই। তবে তাদের জিজ্ঞাসা এবং জানতে চাওয়ার আগ্রহ বেশি। দেখা যায় সেই বমি নিয়েই আসছে। এখনকার মায়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারছে। তখন তাদের সমস্যা নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে যায়। আমার যে এই সমস্যাগুলো হচ্ছে, এটি কতটুকু, কেন হচ্ছে—সেসব নিয়ে ভাবে। যেমন ধরুন, বমি। বমি নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আমি বলি, আপনারা তো বাংলা সিনেমা দেখেন, গর্ভাবস্থার প্রধান লক্ষণই বমি। এরপর সে জানতে চায়, এই যে বমি হচ্ছে আমার, খেতে পারছি না, এতে কি বাচ্চার ক্ষতি হচ্ছে। তখন ওদের বুঝিয়ে বলতে হয়, এই যে বমি হয়, সেটি হরমোনের পরিবর্তনের জন্য।

প্রশ্ন : আবার অনেকের ক্ষেত্রে পুরো সময়টা বমির সমস্যা থাকে? কখন আসলে বমিটা জটিল?

উত্তর : আসলে এটা দু-একজনের ক্ষেত্রে হয়। প্রথম তিন মাস, আর পরে ৩২ সপ্তাহ বা আট মাসের সময় গিয়ে বমিটা হয়। এটা স্বাভাবিক। প্রথম বাচ্চার ক্ষেত্রে বেশি হয়।

আর যাদের মায়ের বা বোনদের ছিল, তাদের একটু বেশি হয়। এ ছাড়া খুব একটা সমস্যা হয় না। এদের মধ্যে দুই থেকে চারজনকে হাসপাতালে ভর্তি করার বা অন্য চিকিৎসা করার দরকার হয়। বাকি সবাইকে যদি আমরা একটু বুঝিয়ে বলি, তাদের দ্বন্দ্বটা যদি মিটিয়ে দিই, তাহলেই হয়। যেমন, আমি বলি, হরমোনের পরিবর্তন, একটু বমিটা হবেই। হওয়াটাই স্বাভাবিক। তিন/সাড়ে তিন মাস হলে ঠিক হয়ে যাবে। তখন কিন্তু অনেকটা আশ্বস্ত হয়ে যান তারা। তখন আমরা আরেকটু বলি, সকালবেলা ঘুম থেকে উঠে আর সন্ধ্যাবেলায় যেহেতু বমি হয়, তাহলে ঘুম থেকে উঠে পানিজাতীয় খাবার খাবেন না। শুকনো মুড়ি, চিড়া, বিস্কুট এগুলো খাবেন। পরিমাণে কম কম করে বারবার খাবেন।

পানিটাও একবারে খাবেন না। একটু বিরতি দিয়ে অল্প অল্প করে খাবেন। তাহলে সমস্যা কমে আসবে। আর বমির ওষুধ আমরা প্রেসক্রাইব করে দিতে পারি। এরপরও যদি সমস্যা মনে হয়, তখন একটু খাবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

16 June 2021

গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হলে করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV