নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

গাভি’র সিএসও স্টিয়ারিং কমিটির সদস্য হলেন ডা. নিজাম আহমেদ

Share
Share

ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গাভি)-এর সিএসও কনস্টিওন্সি স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ।

২০২১ সালের ১ জুন থেকে আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি দেশীয় উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং দেশের প্রথমসারির আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি’র হেলথ বিভাগ, সিনেসিস হেলথ-এর প্রধান নির্বাহী কর্মকতা। এছাড়াও তিনি জাতীয় জনস্বাস্থ্যবিষয়ক উন্নয়ন কাজে সহায়তা দিয়ে থাকেন।

প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ গত ৩০ বছরেরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে আসছেন। শিশুদের টিকাদান কর্মসূচি, শিশু ও মাতৃমৃত্যু রোধ, এইচআইভি/এইডস প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, করোনা প্রতিরোধসহ টেলিহেলথ সেবা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি নীতি নির্ধারণী, কর্মসূচি ব্যবস্থাপনা ও মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা ও সিএসওদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে করোনা প্রতিরোধে সরকারি, বেসরকারি সংস্থা ও সিএসওদের সাথে সমন্বয় ও অনেক জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে তিনি বিশেষ ভুমিকা পালন করছেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ও ভ্যাকসিন নিশ্চিতকরণে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গাভি)’র সিএসও কমিটিতে তার এই নিয়োগ বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় জনস্বাস্থ্য এবং টিকা উন্নয়নে অবদান রাখবে। আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ‘গাভি’-এর সার্বিক সহায়তায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সিএসও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর টিকা প্রাপ্তিতে অবদান রেখে থাকে।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফরভ্যাকসিন ইনিশিয়েটিভ (গাভি)-এর সিএসও স্টিয়ারিং কমিটিতে আমাকে সদস্য নির্বাচিত করায় আন্তর্জাতিক এই সংস্থাটিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আশা করি, এই কমিটিতে অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়ন ও ন্যায্য টিকা প্রাপ্তি সমন্বয়ের ও নিশ্চিতকরণের ক্ষেত্রে অবদান রাখতে চেষ্টা করবো।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...