স্বাস্থ্য সংবাদ

ডাক্তার সেজে করোনার জাল সনদ বিক্রি করতেন তারা

Share

তেজগাঁও থানাধীন পুরাতন এয়ারপোর্ট রোডের বিজয় সরণির ‘সিএসবিএফ হেলথ সেন্টার’ নামক প্রতিষ্ঠানের সামনে থেকে সোমবার তাদের গ্রেপ্তার করে র‌্যাব। পুলিশ বলছে, তারা নিজেরাই ডাক্তার সেজে কোভিড-১৯ এর জাল সনদ তৈরির পাশাপাশি বিদেশগামী যাত্রীদের কাছে তা বিক্রি করতেন।

করোনাভাইরাস পরীক্ষার জাল সনদ বিক্রির অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।

তারা হলেন- মো. ইলিয়াস, দীপক চন্দ্র বৈদ্য, জাকির হোসেন ও মো. নুরনবী।

পুলিশ বলছে, তারা নিজেরাই ডাক্তার সেজে কোভিড-১৯ এর জাল সনদ তৈরির পাশাপাশি বিদেশগামী যাত্রীদের কাছে তা বিক্রি করতেন।

সোমবার তেজগাঁও থানাধীন পুরাতন এয়ারপোর্ট রোডের বিজয় সরণির ‘সিএসবিএফ হেলথ সেন্টার’ নামক প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় নায়েব সুবেদার সামসুল আলম তেজগাঁও থানায় একটি মামলা করেন।

মামলায় মঙ্গলবার বিকেলে চার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই হযরত আলী মিলন তাদেরকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা অত্যন্ত চতুর প্রকৃতির। তারা একটি সংঘবদ্ধ জাল সনদপত্র জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা নিজেরাই ডাক্তার সেজে কোভিড-১৯ এর জাল সনদ তৈরিসহ বিদেশগামী যাত্রীদের কাছে তা বিক্রি করে নিজেরা লাভবান হওয়ার জন্য প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করতেন।

জাল সনদকে খাঁটি হিসেবে ব্যবহার করণের লক্ষ্যে বিভিন্ন লোকজনের কাছে এই জাল সনদপত্র বিক্রি করতেন। তাদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র, যার সদস্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন। এই ধরনের অপরাধীরা জাল সনদপত্র তৈরি করে দেশের জনগণের ব্যাপক ক্ষতি করছে।

এ অবস্থায় ঘটনার মূল রহস্য উদঘাটন, সংঘবদ্ধ জাল সনদপত্র জালিয়াতি চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার এবং আসামিদের কাছে থাকা আরও জাল সনদ উদ্ধারের জন্য তাদেরকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের দুই দিন করে অনুমতি দেন।

শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

08 June 2021

ডাক্তার সেজে করোনার জাল সনদ বিক্রি করতেন তারা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV