স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট অব্যাহতি বহাল থাকছে

Share

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানি ও স্থানীয় পর্যায়ে উৎপাদনের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটেও।

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেছেন।

তিনি বলেন, “নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের উপর থেকে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি।

“স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের কাঁচামাল আমদানির ভ্যাট থেকে অব্যাহতির বিদ্যমান সুবিধা আরও দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করছি।”

নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়।

তবে বিদেশ থেকে স্যানিটারি টাওয়েল(প্যাড) ও ট্যাম্পুন, ন্যাপকিন আমদানিতে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

09 June 2021

স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট অব্যাহতি বহাল থাকছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV