কোভিড টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগী না রাখার দাবী ১৮ বিশিষ্ট নাগরিকের

Share

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে মন্তব্য করে এই বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ চেয়েছেন ১৮ জন বিশিষ্ট নাগরিক। সোমবার দেশের বিশিষ্ট এসব নাগরিকরা এক বিবৃতিতে টিকা আমদানী, উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

সোমবার এক বিবৃতিতে দেশের বিশিষ্ট এসব নাগরিক একই সঙ্গে সক্ষম দেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টিকা উৎপাদনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।

তারা বলেন, “বাংলাদেশের জন্য করোনা মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদনের কোনো বিকল্প নেই। তাই দেশজ উৎপাদন বাস্তবায়নে যুদ্ধকালীন জরুরি পরিস্থিতির ন্যায় সরকার পদক্ষেপ গ্রহণ করবেন, সেটা সবার কাম্য।”

বিবৃতিতে আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক আবদুস সেলিম, মফিদুল হক, মামুনুর রশীদ, ডা. আমজাদ হোসেন, ডা. ফওজিয়া মোসলেম, ডা. রশিদ-এ-মাহবুব, ডা. কামরূল হাসান খান, অধ্যাপক এ,বি,এম,ফারক, শাহরিয়ার কবীর, নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক মুনতাসীর মামুন সই করেছেন।

বিবৃতিতে তারা বলেন, “আমরা মনে করি ভ্যাকসিন আমদানির আলোচনা ও সিদ্ধান্ত এবং জনগণকে টিকাদানের সমগ্র দায়-দায়িত্ব সরকার পালন করছে।

“তাই ভ্যাকসিন আমদানিতে কোনো মধ্যস্বত্বভোগীর ভূমিকা গ্রহণের সুযোগ নেই। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে, সেটা আমাদের প্রত্যাশা।”

তারা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বর্তমান সরকার যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলোর প্রতি আস্থা রাখার কথা জানিয়েছেন।

বিশিষ্ট নাগরিকেরা বলেন, “সংক্রমণ রোধে টিকাদানের ব্যবস্থাপনা এবং তার বাস্তবায়ন সর্বমহলের প্রশংসা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে টিকা সংগ্রহের যে ব্যবস্থা করেছিলেন তা ভারতজুড়ে সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যায়।”

পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া ও চীন থেকে টিকা সংগ্রহ এবং দেশে উৎপাদনের উদ্যোগ গ্রহণের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা।

“আমরা সরকারের এইসব পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করে জরুরি ভিত্তিতে এর বাস্তবায়ন প্রত্যাশা করি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিউটিও এবং অন্যান্য ফোরামে ভ্যাকসিন উৎপাদনে বুদ্ধিবৃত্তিক সুরক্ষা শিথিলের যে দাবি তুলেছেন তা বিশ্বমানবের সার্বজনীন অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

এই দাবির পক্ষে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়ার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানোন হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

08 June 2021

কোভিড টিকা আমদানিতে মধ্যস্বত্বভোগী না রাখার দাবী ১৮ বিশিষ্ট নাগরিকের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV