জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

আপনার কি সারা দিন ক্লান্ত লাগে?

Share
Share

ঘুম থেকে উঠেই কি আপনার মনে হয়, বিছানা ত্যাগের মতো শক্তি নেই? আপনার কি মনে হয়, ঘর থেকে বেরোনোর মতো শক্তি নেই? সারা দিন ক্লান্তভাবের কথা বলে আপনি কি জিমে যাওয়া ত্যাগ করেছেন? এর সবই অবসাদের লক্ষণ।

ধরুন, আপনি একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছেন, কিন্তু ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না। আপনার মনে হচ্ছে, তেমন শক্তি অনুভব করছেন না। আর এতে আপনার কাজের ক্ষতি হচ্ছে, তাই না?

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুতর অসুস্থতা থেকেও কেউ ক্লান্তি অনুভব করতে পারে। আবার কম গুরুতর অসুস্থতাও হতে পারে। ঘুমের অভাব, মানসিক চাপ, এমনকি হৃদরোগের কারণেও এমন ক্লান্তি অনুভব হতে হবে।

কী কারণে আপনি সারা দিন ক্লান্তি অনুভব করেন, তার কিছু কারণ দেওয়া হয়েছে প্রতিবেদনে। আসুন, আমরা সে সম্পর্কে জেনে নিই—

রক্তস্বল্পতা

ক্লান্তি বা অবসাদগ্রস্ততার অন্যতম কারণ রক্তস্বল্পতা। যদি আপনি রক্তস্বল্পতায় ভোগেন, তাহলে রক্তে লোহিত কণিকার অভাব দেখা দেবে, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। যদি আপনার সারাক্ষণ মাথাব্যথা করে, বুক ধড়ফড় করে, ঘুমের ঘাটতি ইত্যাদি দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ডায়াবেটিস

যদি এনার্জি লেভেল কম থাকে, সর্বদা তৃষ্ণা অনুভব করেন, ঘন ঘন প্রস্রাব আসে, হঠাৎ ওজন কমে যায়, মেজাজ খিটখিটে থাকে, তাহলে আপনি রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করুন। এই ক্লান্তি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। তো দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন।

ভিটামিন বি১২-এর অভাব

ভিটামিন বি১২ হচ্ছে অন্যতম ভিটামিন, যা প্রয়োজনীয় শক্তির মাত্রা মেইনটেইন করে। এ ভিটামিনের অভাব আমাদের ক্লান্তি ও মানসিক দ্বন্দ্বের কারণ। আপনি এর জন্য সাপ্লিমেন্ট নিতে পারেন, অথবা ডিম, মুরগি ও মাছের মতো প্রাকৃতিক উপাদান থেকেও নিতে পারেন।

ঘুমের অভাব

পুষ্টিকর খাবার গ্রহণের মতোই পর্যাপ্ত ঘুম শরীরের জন্য প্রয়োজনীয়। আর এর জন্য স্বাস্থ্যকর জীবনযাপন দরকার। বাজে জীবনযাত্রা, খাওয়ায় অনিয়ম ও ব্যায়ামের অভাবে নানা রোগ হতে পারে। অপর্যাপ্ত ঘুম ক্লান্তির কারণ হতে পারে। শরীর ও মনের স্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত ছয় ঘণ্টা ঘুম জরুরি।

মানসিক চাপ

স্বাভাবিক মানসিক চাপে অবশ্য তেমন কিছু হয় না। কিন্তু অতিরিক্ত মানসিক চাপ আপনার এনার্জি লেভেলের ওপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় চাপ এড়ানো যায় না, কিন্তু আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে যোগব্যায়াম ও ধ্যান আপনাকে সাহায্য করবে।

বিষণ্ণতা

বিষণ্ণতা থেকেও ক্লান্তি বা অবসাদগ্রস্ততা হতে পারে। যদি সারাক্ষণ নেতিবাচক চিন্তা করেন, মানুষের সঙ্গে কম মিশতে চান বা নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থাকে, তাহলে আপনি বিষণ্ণতায় ভুগছেন। এ ক্ষেত্রে আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণ নিতে হবে, যিনি আপনাকে সমাধানের উপায় বাতলে দেবেন।

আর্দ্রতার অভাব

শরীরকে আর্দ্র রাখা সার্বিক স্বাস্থ্যের জন্য জরুরি। শরীরে পানির অভাবে ডিহাইড্রেশন হয়। পানির অপর্যাপ্ততা শরীরের স্বাভাবিক কার্যক্ষমতায় প্রভাব পড়ে। ফলে আপনি ক্লান্ত হয়ে পড়েন। তাই পর্যাপ্ত পানি পান করে শরীরকে হাইড্রেট রাখুন।

এ ছাড়া অতিরিক্ত এনার্জি ড্রিংকস গ্রহণ, প্রোটিনের অভাব, ক্যালোরির অভাবসহ বিভিন্ন কারণে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন। তাই এ ক্ষেত্রে আপনার জন্য যেটা জরুরি, তা হলো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

২৮ জানুয়ারি ২০২১

আপনার কি সারা দিন ক্লান্ত লাগে?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV