জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ঘরে বসেই তৈরি করুন হ্যান্ডওয়াশ

Share

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে হাত ধোয়া। কারণ হাত থেকে বিভিন্ন রোগ শরীরে প্রবেশ করে। তাই হাত পরিষ্কার থাকলে এই যে কোনো রোগের ঝুঁকি কমে। গত কয়েক দিনে করোনার জন্য হ্যান্ডওয়াশ কেনার চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ।

তবে এখন প্রশ্ন হলো– হাত ধোয়ার জন্য কী ব্যবহার করবেন সাবান না হ্যান্ডওয়াশ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেনে কাপড় কাচার সাবান দিয়ে ঠিকমতো হাত ধোয়াকে বেশি কার্যকর বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শুক্রবার এক তথ্য বিবরণীতে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরে তারা। এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ক্ষেত্রে সুগন্ধি সাবানের চেয়ে কাপড় কাচার সাবান বেশি কার্যকর বলে জানানো হয়েছে।

তবে আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন হ্যান্ডওয়াশ। আসুন জেনে নিই কী উপকরণ লাগবে আর কীভাবে তৈরি করবেন?

উপকরণ
হার্ডওয়্যারের দোকানেই আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ কিনতে পাওয়া যায়। চেষ্টা করুন ৯১ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে, এমন মিশ্রণ কেনার। সঙ্গে কিনুন গ্লিসারিন বা অ্যালোভেরা জেল। গন্ধের জন্য প্রয়োজন কিছুটা অ্যাসেনশিয়াল অয়েলও।

হ্যান্ডওয়াশ তৈরি করবেন যেভাবে
২-৩ কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা পানি মিশিয়ে নিন। সঙ্গে পছন্দের কোনো অ্যাসেনশিয়াল অয়েল মেশান ২চা চামচ।

এই তিন রকম উপাদান ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিলেই তৈরি হবে হ্যান্ডওয়াশ। এবার এই মিশ্রণ একটি শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর স্প্রে বোতলে ভরে রাখুন। হাত-পা ধোয়ার সময় এই মিশ্রণ ব্যবহার করুন। শেষ হয়ে গেলে একই নিয়মে ফের বানিয়ে নিন।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

14 March 2020

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ঘরে বসেই তৈরি করুন হ্যান্ডওয়াশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV