করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরের ভেতরের দৃশ্য

Share

যে ভাইরাসটি গত জানুয়ারি থেকে বিশ্বকে সন্ত্রস্ত ও আতঙ্কিত করে তুলেছে তার রূপটি আসলে কেমন, তা এতদিন জানা ছিল না সাধারণ মানুষের। অবশেষে প্রথমবারের মতো করোনাভাইরাসের মাইক্রোস্কোপিক রূপ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অঙ্গ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি)।

বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে সঙ্গবিচ্ছিন্ন রাখা করোনা আক্রান্ত এক রোগীর রক্ত দেশটির মন্টানা অঙ্গরাজ্যের হ্যামিলটনে অবস্থিত রকি মাউন্টেইন ল্যাবটরিজে (আরএমএল) পরীক্ষা করা হয়। সেখানেই বিজ্ঞানীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্ক্যানিং মেশিন ও ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে রক্তের কোষে সার্স-সিওভি-২ (করোনা ভাইরাস) বিস্তারের ছবি ধারণ করেন। পরে ল্যাবের ভিজ্যুয়াল মেডিক্যাল আর্ট বিভাগ ওই ছবি রঙিন করে তোলে।

এনআইএআইডি জানিয়েছে, নভেল করোনা ভাইরাসের আণবিক চিত্র ২০০২ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রম) ও ২০১২ সালের মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসের সঙ্গে অনেকটাই মিলে যায়।

বিষয়টি ব্যাখ্যা করে এনআইএআইডি এক ব্লগ পোস্টে জানায়, কাঁটাযুক্ত উপরিভাগের জন্যই এই ভাইরাসের নামে ‘করোনা’ যুক্ত হয়েছে। ল্যাটিন এই শব্দটির অর্থ ‘মুকুট’। কারণ ভাইরাস এ ধরনের কাঁটা বা মুকুটযুক্ত। এটির ডিএনএ বা আরএনএ প্রোটিনের একটি আবরণে ঢাকা থাকে। সাধারণ মাইক্রোস্কোপের মাধ্যমে এর পূর্ণাঙ্গ রূপ দেখা যাবে না।

এদিকে, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের সরকারি ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৬৬ জন। নতুন করে ২৬৪১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৪৯২ জন। চীন ছাড়াও এখন পর্যন্ত হংকং, ফিলিপাইন, জাপান ও ফ্রান্সে ৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

17 February 2020

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরের ভেতরের দৃশ্য

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV