ড্রাই আই’র সমস্যা কমাতে কী করবেন?

Share

প্রায়শ চোখের ভেতরের অংশে জ্বালাপোড়াভাব দেখা দেয়।চোখের মনি একপাশ থেকে অন্যপাশে ঘুরাতেও কষ্ট হয় এবং চোখের ভেতর শুষ্ক হয়ে ওঠে। স্বাভাবিকভাবে তাকিয়ে থাকাও কষ্টকর হয়ে ওঠে। চোখের সাধারণ এই সমস্যাটিকে বলা হচ্ছে ‘ড্রাই আই’। চোখ যখন তার প্রয়োজন মাফিক পর্যাপ্ত অশ্রু উৎপন্ন করতে পারে না অথবা মানসম্পন্ন অশ্রু উৎপন্ন করতে পারে না তখনই এই সমস্যা দেখা দেয়।

মূলত দীর্ঘসময় কম্পিউটার, মোবাইল, টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ধোঁয়ার সংস্পর্শে আসা, আলোযুক্ত স্থানে তাকিয়ে থাকা ও বয়সজনিত কারণে ড্রাই আই সমস্যাটি দেখা দেয়। এ সমস্যায় চোখের ডাক্তারের শরণাপন্ন হলে আই ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, যা চোখের ভেতরে লুব্রিকেন্টের কাজ করে এবং শুষ্কতা কমিয়ে আনে।

তবে ড্রাই আই’র সমস্যাটি আই ড্রপ ব্যবহার ছাড়াও দূর করা সম্ভব সহজ ও কার্যকর কিছু পদ্ধতি জানা থাকলে। যা চোখের ক্ষতি করবে না এবং ড্রাই আই’র সমস্যা থেকে দ্রুত মুক্তি দেবে।

গরম ভাপ নেওয়া

হালকা ও আরামদায়ক গরম ভাপ চোখের ভেতরের অংশের সঞ্চালন বৃদ্ধি করে অশ্রু উৎপাদনকে ত্বরান্বিত করে। একই সাথে গরম ভাপ আইলিড গ্ল্যান্ডের তেল নিঃসরণের মাত্রা বৃদ্ধি করে এবং চোখের সমস্যা কমিয়ে আরাম দেয়। গরম ভাপের জন্য মাঝারি আকৃতির নরম ও পরিষ্কার তোয়ালে গরম পানিতে চুবিয়ে পানি নিংড়ে নিতে হবে। এবারে এই গরম তোয়ালে রোল করে বা ভাঁজ করে চোখের উপর দিয়ে রাখতে হবে কয়েক মিনিটের জন্য। প্রতিদিন দুইবার এভাবে গরম ভাপ নিলে তিন-চার দিনের মাঝেই চোখের সমস্যা কমে যাবে।

চোখের পাতা পরিষ্কার করা

চোখের পাতা ভালোভাবে পরিষ্কার করার মাধ্যমেও অশ্রু উৎপাদন করা যায়। চোখের পাতা পরিষ্কার করা খুব সহজ একটি প্রক্রিয়া। ক্ষারমুক্ত বেবি শ্যাম্পু হাতের আঙুলে নিয়ে ঘষে ফেনা তৈরি করতে হবে। এবারে চোখ বন্ধ করে চোখের উপরের পাতার লাইন বরাবর ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে এবং পুরো সময়টুকু চোখ বন্ধ রাখতে হবে। এবারে কুসুম গরম পানিতে চোখের পাতা ধুয়ে নিতে হবে। ড্রাই আই’র সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন রাতে একবার এভাবে চোখ পরিষ্কার করলে উপকার পাওয়া যাবে।

ক্যাফেইন গ্রহণ

গবেষণার তথ্য মতে ক্যাফেইন টিয়ার গ্ল্যান্ডের (Tear gland) উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে। যাদের ইনসমনিয়ার সমস্যা এবং ক্যাফেইন সেনসিটিভিটি নেই তাদের জন্য ক্যাফেইন গ্রহণ কার্যকর ভূমিকা রাখতে পারে। গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের ওজনের ওপর নির্ভর করে ২-৬ কাপ পর্যন্ত কফি পান করতে দেওয়া হয়েছিল। যা তাদের অশ্রু তৈরিতে সাহায্য করেছিল বলে জানানো হয়।

সানগ্লাস ব্যবহার করা

বাইরে থাকাকালীন সময়ে, বিশেষ করে প্রবল হাওয়া ও আলোযুক্ত স্থানে সানগ্লান ব্যবহার করতে হবে অবশ্যই। ড্রাই আই’র সমস্যা নিয়ে যদি স্ক্রিন ওয়ার্ক করতে হয়, অর্থাৎ কম্পিউটার ও মোবাইল ব্যবহার করা প্রয়োজন হয় তবে সানগ্লাস পরে এরপর কাজ করতে হবে। সানগ্লাস আলোকে স্তিমিত করে চোখে পৌঁছায়, এতে করে চোখের উপর চাপ কম পড়বে ও সমস্যা কম হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

25 January 2020

ড্রাই আই’র সমস্যা কমাতে কী করবেন?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV