জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

রক্তস্বল্পতায় ঘরোয়া সমাধান

Share

অনেকে রক্তস্বল্পতাকে খুব বড় কোনো রোগ মনে করেন না। তবে আপনি জানেন কী? বড় অসুখের শুরু হতে পারে এই রক্তস্বল্পতা থেকেই। আবার এই রক্তস্বল্পতা কিন্তু আপনি ঘরোয়াভাবে সমাধান করতে পারেন।

কারণ, রক্তস্বল্পতা মারাত্মক পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত একে তেমন ক্ষতিকর কোনো সমস্যা অনেকেই মনে করেন না। তবে বাস্তবে এই অবহেলার ফল হয় মারাত্মক।

একজন পূর্ণবয়স্ক নারীর জন্য রক্তে হিমোগ্লোবিন ১২.১ থেকে ১৫.১ গ্রাম/ডেসিলিটার, পুরুষের রক্তে ১৩.৮ থেকে ১৭.২ গ্রাম/ডেসিলিটার, শিশুদের রক্তে ১১ থেকে ১৬ গ্রাম/ডেসিলিটার থাকা স্বাভাবিক। কারও রক্তে হিমোগ্লোবিন এর চেয়ে কমে গেলে তিনি রক্তস্বল্পতায় আক্রান্ত বলেই মনে করা হয়।

আসুন জেনে নিই শরীরে রক্তস্বল্পতার সমস্যা হলে কী করবেন?

১. রক্তস্বল্পতার সমস্যায় প্রতিদিন চীনাবাদাম খাওয়া জরুরি। চীনাবাদামে থাকা আয়রন আপনার রক্তস্বল্পতার সমস্যা দূর করবে।

২. দিনে মাত্র একটি ডিম খাওয়া অভ্যাস করলে শরীরে আয়রনের ঘাটতি দূর হবে। তাই ডিমের মতো সহজলভ্য, পুষ্টিকর খাবার রাখুন প্রতিদিনের

খাদ্যতালিকায়।

৩. খেজুরে পুষ্টিগুণও রয়েছে ভরপুর আয়রন। তাই রক্তস্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্যতালিকায় খেজুর রাখতে পারেন।

৪. সহজলভ্য সবজি টমেটো রক্তস্বল্পতা দূর করতে খুবই কার্যকরী। টমেটোয় থাকা আয়রন, ভিটামিন সি এবং লাইকোপেন রক্তস্বল্পতাসহ নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। তাই নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন টমেটো।

৫. মধু একটি উচ্চ ঔষধি গুণসম্পন্ন ভেষজ তরল। এই মধু রক্তস্বল্পতার সমস্যায় খুব ভালো কাজ করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

18 January 2020

রক্তস্বল্পতায় ঘরোয়া সমাধান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV