বায়ুদূষণে হাড়ের সমস্যা!

Share

অস্টিওপোরোসিস হাড়ের একটি রোগ। এ রোগের কারণে হাড় দুর্বল ও ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। বিশ্বব্যাপী অধিকাংশ মানুষ এ সমস্যায় ভুগে থাকে। বিশেষ করে নারীদের এ সমস্যা বেশি হয়ে থাকে। বর্তমানে রোগটি ডায়াবেটিস, ক্যান্সার, হূদরোগসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগের মতোই দেখছেন চিকিৎসকরা। এ রোগের সুনির্দিষ্ট করে লক্ষণ বলা কঠিন। তবে কিছু লক্ষণ রয়েছে, যেমন সারা শরীরে ব্যথা অনুভব করা, হাড়ে ব্যথা হওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ সমস্যাগুলো বাড়ে। তখন বুঝতে হবে হাড় দুর্বল হয়ে পড়েছে। অস্টিওপোরোসিসের ঝুঁকি রয়েছে।

বিভিন্ন কারণে এ রোগ হয়ে থাকে। তার মধ্যে ভিটামিন ডি-এর অভাবজনিত কারণ একটি। ভিটামিন ডি যুক্ত খাবারের অভাবে হাড়ের গঠন সঠিক ও মজবুত হয় না। ফলে একটা পর্যায় গিয়ে এটা তীব্র আকার ধারণ করে। অস্টিওপোরোসিস রোগ দেখা দেয়। এ কারণে জন্মের পর থেকেই চিকিৎসকরা ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, জন্মের পর যেগুলো আমরা হাড় বলি, সেগুলো আসলে তরুণাস্থি। এ তরুণাস্থিকে হাড়ের গঠন দিতে ভিটামিন ডি ভূমিকা রাখে। এছাড়া খাদ্যাভ্যাস, জীবনযাপনে পরিবর্তন, নিয়মিত ব্যায়াম না করার কারণেও হাড়ের এ রোগ হয়ে থাকে। আজকাল মানুষ ব্যস্ততার কারণে নিয়মিত ব্যয়াম করে না। কিন্তু মানব শরীরের বিভিন্ন হাড় ভালো রাখতে ব্যয়ামের গুরুত্ব নেহাতই কম নয়।

সম্প্রতি একটি নতুন গবেষণায় বলা হচ্ছে ভিটামিনের অভাব, খাদ্যাভ্যাস, জীবনযাপনের পরিবর্তন ছাড়াও পরিবেশগত কারণে হাড়ের সমস্যা হয়ে থাকে। তীব্র বায়ুদূষণের কারণে বয়ঃপ্রাপ্তদের অস্টিওপোরোসিস দেখা দেয়। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা, যেটা জামা নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে। নতুন এ সমীক্ষায় বলা হচ্ছে, বাতাসের ঘনত্ব নিম্নমানের হওয়ার কারণে বয়স্কদের হাড়ের সমস্যা দেখা দেয়।

ভারতের হায়দরাবাদ শহরের নিকটবর্তী এলাকার ২৮টি গ্রামের ১ হাজার ৭১১ নারীসহ ৩ হাজার ৭১৭ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণাটি করা হয়। অংশগ্রহণকারীদের হাড়ের স্বাস্থ্য ও জীবনযাপন বিশ্লেষণ করে এ ফলাফল পাওয়া গেছে। রান্নার সময় তারা কোন ধরনের জ্বালানি ব্যবহার করে, এ প্রশ্নও তাদের করা হয়েছিল। গবেষণার মূল উদ্দেশ্য ছিল বাতাসের ঘনত্ব ও হাড়ের সমস্যার মধ্যকার সংযোগ খুঁজে বের করা। বিশেষ করে কোমরের অংশের মেরুদণ্ড ও বামদিকের হিপবোনে কোনো প্রভাব ফেলে কিনা তা দেখা।

বায়ুদূষণের কারণে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ দেখা দেয়। এ কারণে অস্টিওপোরোসিস হয় বলে গবেষকরা বলছেন। বাতাসে কার্বন ডাই-অক্সাইড ও বেশকিছু ক্ষতিকর সূক্ষ্ম কণা থাকে। যেমন গাড়ির কালো ধোঁয়ার মধ্যে ক্ষতিকর অনেক পদার্থ থাকে, যা শরীরের জন্য মারাত্মক। কার্বন ডাই-অক্সাইড ও ক্ষতিকর পদার্থগুলো নিঃশ্বাসের মধ্য দিয়ে ফুসফুসে যায়, সেখান থেকে পুরো মানব শরীরে ছড়িয়ে পড়ে। গবেষণায় অংশগ্রহণকারী সবারই বায়ুদূষণের অভিজ্ঞতা ছিল এবং দেখা যায়, তাদের সবারই হাড়জনিত কোনো না কোনো সমস্যা রয়েছে। এ গবেষণায় আরো বলা হয়েছে, উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোয় বায়ুদূষণের পরিমাণ অধিক। ফলে এসব দেশের মানুষের এ রোগের ঝুঁকিও অনেক বেশি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

18 January 2020

বায়ুদূষণে হাড়ের সমস্যা!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV