খাদ্য ও পুষ্টিজেনে রাখুন, সুস্থ থাকুন

শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার

Share

শিশুর যত্নে আমরা কত কিছুই না করি। তবে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্যতালিকাতেও একটু নজর দেওয়া উচিত।

শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে তালিকায় রাখতে পারেন এই ৫ খাবার।

ফল ও শাকসবজি: সব ঋতুর শাকসবজি ও ফলে প্রচুর গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন পাওয়া যায়। এই খাবারগুলোতে ক্যালরির পরিমাণ কম থাকে। তবে ভিটামিন এ এবং সি প্রচুর থাকায় এগুলো শিশুদের রোগপ্রতিরোগ ক্ষমতা বাড়িয়ে দেয়। দৈনন্দিন খাদ্যতালিকায় পেয়ারা, কমলা, পেঁপে, বেরি এবং মিষ্টি কুমড়া, পেঁয়াজ, সবুজ শাকসবজি রাখতে হবে।
টকদই: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের শক্তিশালী করে টকদই। এতে থাকা প্রদাহ বিরোধী উপাদান আমাদের সুরক্ষা করে। স্বাস্থ্যকর এই খাবারে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান মজবুত এবং স্বাস্থ্যসম্মত হাড় গঠনে সহায়তা করে।

প্রাণিজ উৎসের প্রোটিন: প্রাণিজ উৎস থেকে পাওয়া প্রোটিনে প্রচুর অ্যামিনো অ্যাসিড রয়েছে যা দেহের কোষের সুরক্ষা করে। এই প্রোটিন পাওয়া যায় মাছ, পোলট্রি, পনির, ডিম এবং দুধে। এছাড়া শস্যজাতীয় সবজির মধ্যে প্রোটিন রয়েছে সয়াবিন, রাজমা, ছোলা প্রভৃতিতে।

বাদাম: আখরোট এবং কাজুবাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা শরীরে অসুস্থতা প্রতিরোধ করে। সিরিয়াল বা নাশতায় মিশিয়ে খেতে পারেন আখরোট।

মসলাজাতীয় খাবার: রসুন, আদা, হলুদ প্রভৃতি মসলায় রয়েছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি রক্তে শ্বেত কণিকা উৎপাদন করতে সহায়তা করে। রসুন সর্দি এবং ফ্লু উপসর্গ প্রতিরোধে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

12 January 2020

শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV