বাদাম খেলে ওজন কমবে

Share

বাদাম নিয়ে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই ভাবেন, বাদাম শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। ফলে উচ্চ চর্বিযুক্ত খাবার না খাওয়াই ভালো। কিন্তু এ ধারণাটি পুরো সত্য নয়। বরং বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে, বাদাম শরীরের ওজন কমাতে সহায়তা করে। এমনকি ওজন বৃদ্ধির ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে।

বলা হচ্ছে, অলিভ অয়েলের চেয়ে বাদাম দ্রুত ওজন হ্রাসে সাহায্য করে। সকালের নাশতায় একটুখানি বাদাম রাখতে পারেন। কারণ বাদাম খেলে অল্পতেই পেট ভরে গেছে অনুভূতি হয়। এ অনুভূতির ফলে খাবার কম খাওয়া হয়, যা ওজন কমাতে সহায়তা করে।

পুষ্টিবিদদের মতে, বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও ফাইবারের মিশ্রণ ক্ষুধা দমনে সহায়তা করে। বাদাম অনেক ধরনের হয়ে থাকে, যেমন আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম ইত্যাদি। ওজন কমানোর জন্য কাজু ও কাঠবাদাম খুবই উপকারী।

১৬-১৮টি কাজু বাদামে ৫ গ্রাম প্রোটিন, ১৩ গ্রাম ফ্যাট থাকে। অন্যদিকে ৪৯টি পেস্তা বাদামে ৬ গ্রাম প্রোটিন, ১৩ গ্রাম ফ্যাট রয়েছে। অন্যান্য বাদামের তুলনায় কাজু বাদামে ক্যালরির পরিমাণ তুলনামূলক কম। তবে ক্যালসিয়াম বেশি থাকে, যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া এ বাদাম ভিটামিন ‘ই’ ও ফাইবারসমৃদ্ধ, যা বিপজ্জনক প্রদাহরোধে সাহায্য করে, পাশাপাশি বয়স সম্পর্কিত স্মৃতিশক্তি হ্রাসজনিত সমস্যা কমাতেও ভূমিকা রাখে।

চীনাবাদামে মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ‘ই’ থাকে। ২৮টি চীনাবাদামে প্রায় ১৭০ ক্যালরি, ৭ গ্রাম প্রোটিন ও ১৪ গ্রাম ফ্যাট থাকে। যারা চকোলেট খেতে পছন্দ করেন। তারা বাদাম দিয়ে তৈরি চকলেট খেতে পারেন। এগুলো কোকো পাউডার দিয়ে তৈরি করা হয়। আর মিষ্টি স্বাদ আনতে সঙ্গে সুক্রালোজ পাউডার মেশানো হয়। এ ধরনের বাদাম চকোলেটে ১৫০ ক্যালরি, ১৩ গ্রাম ফ্যাট, ১ গ্রাম চিনি রয়েছে।

বাজারে কাঁচা বাদামের পাশাপাশি বাদামের তৈরি মাখন কিনতে পাওয়া যায়। আস্ত বাদাম খেতে না চাইলে বাদামের মাখন খেতে পারেন। প্রতি দুই টেবিল চামচ মাখন ১৯০ ক্যালরি, ১৭ গ্রাম ফ্যাট এবং ৮ গ্রাম প্রোটিনের চাহিদা পূরণ করে।

বাদামে অতিরিক্ত ফ্যাট থাকার কারণে ভয়ে অনেকে বাদাম খেতে চান না। কিন্তু চিকিৎসকরা বলছেন, বাদামে থাকা ফ্যাট আমাদের শরীর পুরো গ্রহণ করতে পারে না। এ কারণে বাদাম খেলে ওজন বৃদ্ধির কোনো ভয় থাকে না। যেকোনো ধরনের বাদামে পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ প্রয়োজনীয় কিছু খনিজ রয়েছে। বাদামে শর্করার পরিমাণ খুব সামান্য। ফলে বাদাম খেলে ওজন বৃদ্ধি পায় না। কাজেই যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারা তাদের খাদ্য তালিকায় আজ থেকে বাদাম যুক্ত করতে পারেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

11 January 2020

বাদাম খেলে ওজন কমবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV