বেশি আঁশযুক্ত খাবার খেলে কি হয়?

Share

শারীরিক সুস্থতায় আঁশযুক্ত খাবার খাওয়ার বিকল্প নেই। কিন্তু একজন মানুষের ঠিক কতটুকু আঁশযুক্ত খাবার খাওয়া প্রয়োজন তা আমরা সঠিকভাবে জানি না। দীর্ঘ ৪০ বছরের গবেষণার ফলাফল হিসেবে এবার জানা গিয়েছে ঠিক কতটুকু ফাইবার বা আঁশ খাওয়া আমাদের জন্য স্বাস্থ্যকর। শুধু যে আমাদের স্বাস্থ্য ভালো রাখবে এই আঁশ তা নয়, একই সঙ্গে শরীরের নানাবিধ অসুখকেও দূরে রাখবে সহজেই। তবে তা গ্রহণ করতে হবে পরিমাণ মতো।

কতটুকু আঁশযুক্ত খাবার খাওয়া আমাদের জন্য ভালো?

একজন মানুষের কতটুকু আঁশযুক্ত খাবার খাওয়া উচিত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। আর এই প্রশ্নের উত্তর জানার জন্য সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণা চালায়। আর এই গবেষণার ফলাফল প্রকাশ পায় ‘দ্য ল্যাঞ্চেট’ জার্নালে। আর এই গবেষণায় দেখানো হয় যে, আমাদের শরীরের ননকমিউনিকেবল বা ক্রনিক ডিজিজগুলো, এই যেমন- হৃদপিণ্ডের সমস্যা, ক্যানসার, ডায়াবেটিস ইত্যাদি প্রতিরোধে আঁশযুক্ত খাবার বেশ কার্যকরী ভূমিকা পালন করে।

এছাড়া ওজন কমানোর ক্ষেত্রেও এটি অনেক ভালো প্রভাব রাখে। সাধারণত শর্করা ও অন্যান্য খাবারের মাধ্যমে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে বটে। তবে এই খাবারগুলোর নেতিবাচক প্রভাব রোধে কোন খাবার আমাদের খাওয়া উচিত এবং কতটা খাওয়া উচিত তা নিয়ে এখন পর্যন্ত খুব বেশি গবেষণা করা হয়নি। এ জন্যই এই গবেষণাটি চালানো হয়। আর এতে দেখা যায়, আমাদের শরীরকে সুস্থ রাখতে আঁশযুক্ত খাবার অত্যন্ত ভালো কাজ করে। সাধারণ খাবারের পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে একজন মানুষের ২৫-২৯ গ্রাম আঁশ খাওয়া প্রয়োজন।

এই তথ্য কতটা পরীক্ষিত?

একজন মানুষের কতটুকু আঁশযুক্ত খাবার প্রতিদিন খাওয়া উচিত তা একদিনে জানা যায়নি। গবেষক রেনল্ড এবং তার কর্মীরা মোট ১৮৫টি স্টাডি নিয়ে গবেষণা করেন। এছাড়া বাড়তি ৫৮টি ক্লিনিক্যাল ট্রায়াল নিয়েও পড়াশোনা করেন তারা। সেখান উঠে আসে বহু মানুষের ওপরে করা পরীক্ষা-নিরীক্ষা। এজন্য মোট ৪ হাজার ৬০০ জন মানুষকে নিয়োগ দেওয়া হয়। টানা ৪০ বছর পার করে তারপর বেরিয়ে আসে এই তথ্য।

এ ক্ষেত্রে গবেষকরা অসংখ্য মানুষের মৃত্যুর কারণ এবং তাদের অসুখগুলোকে নিয়ে পর্যালোচনা করেন। দেখা যায় যে, বেশিরভাগ মানুষ হৃদপিণ্ডের সমস্যা, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসার, প্রোস্টেট ক্যানসারসহ নানারকম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।

এছাড়াও দেখা যায়, যেসব মানুষ দিনে সবচাইতে বেশি আঁশযুক্ত খাবার খেয়েছে তাদের বাকিদের চাইতে (যারা আঁশযুক্ত খাবার খায়নি) মৃত্যুর সম্ভাবনা ১৫-২০ শতাংশ বেশি।

আঁশযুক্ত খাবারের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ও পরিচিত হলো নানারকম শাক, সবজি, ফল, ডাল ইত্যাদি। এগুলো একজন মানুষের ওজন, স্থূলতা ও নানাবিধ শারীরিক সমস্যা কমাতেও সাহায্য করে। তবে আঁশ কি মানব শরীরে ভালো ফলাফলই বয়ে আনে? এ ব্যাপারে চিকিৎসকেরা সাধারণত প্রতিদিন ২৯ গ্রাম পর্যন্ত আঁশ খেতে বললেও, এর বেশি খেতে মানা করে থাকেন। তাদের মতে, অতিরিক্ত আঁশ গ্রহণ করলে আমাদের শরীরে আয়রনের পরিমাণ অনেক কমে আসে।

মূলত, আঁশ আমাদের অন্ত্রের অবস্থা ভালো রাখতে, সেখানে লিপিডকে প্রভাবিত করতে এবং গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। আর এজন্যই আমাদের অন্ত্রে এবং এর সঙ্গে জড়িত পুরো শরীর ভালো থাকে। তাই চেষ্টা করুন খুব বেশি না হলেও কিছু কিছু আঁশযুক্ত খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে। এতে করে বাড়তি কোনো সমস্যা ছাড়াই শরীরকে সুস্থ রাখতে পারবেন আপনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

08 January 2020

বেশি আঁশযুক্ত খাবার খেলে কি হয়?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV