জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শ্বাসকষ্ট রোগীর ডেঙ্গু হলে মৃত্যু ঝুঁকি বাড়ে

Share
Share

ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হচ্ছে। আর যদি হাঁপানি, সিওপিডি বা আইএলডি-র মতো ফুসফুসের অসুখ থাকলে যদি ডেঙ্গুজ্বর হয় তবে অবশ্যই বাড়তি সতর্কতা নিতে হবে।কারণ হাঁপানি রোগীদের ডেঙ্গু হলে মৃত্যুর ঝুঁকি বাড়ে।

সময়ের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বদলে যাচ্ছে ডেঙ্গুর উপসর্গ। ডেঙ্গুজ্বর অনেক সময় মারাত্মক সমস্যা ডেকে আনে। এ সময় দ্রুত চিকিৎসা না নিলে ভয়াবহ বিপদ হতে পারে। ডেঙ্গুর আক্রমণ হলে ফুসফুসের জটিলতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই শুরুতেই সাবধান হতে হবে। হাঁপানি, সিওপিডি বা আইএলডি-র মতো ফুসফুসের ক্রনিক অসুখ থাকলে জ্বর হলেই সতর্ক হন।

তাই সর্দি-কাশি, কাশির দমকে বুকে ব্যথা, কফ ওঠা এবং শ্বাসকষ্ট হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে।

ডেঙ্গু ভাইরাসের সঙ্গে নিউমোনিয়ার জীবাণুর সংক্রমণ হলে রোগীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। ডেঙ্গু জ্বরে প্লেটলেট কাউন্ট কমতে শুরু করায় শরীরের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে রক্তপাতের আশঙ্কা থাকে। একই সঙ্গে সিভিয়ার ডেঙ্গু হলে ক্যাপিলারি (রক্তজালিকা) লিকেজ হয়ে ফুসফুসের অ্যালভিওলাইতে পানি জমতে পারে।

এ সময় পানি জমার কারণে রোগীর ভয়ানক শ্বাসকষ্ট হয়। বিশেষ করে যাদের ক্রনিক ফুসফুসের অসুখ আছে তাদের এই অসুবিধার আশঙ্কা অন্যদের তুলনায় বেশি। এই সময়ে রেসপিরেটরি ফেলিওর, অর্থাৎ রোগীর শ্বাসপ্রশ্বাস নেওয়ার ক্ষমতা ভীষণ ভাবে কমে যায়। এই অবস্থায় রোগীকে সাময়িক ভাবে ভেন্টিলেটরে রেখে স্থিতিশীল না করলে বিপদের আশঙ্কা প্রতিপদে।

কী করবেন?

১. জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। এই জ্বরে শরীরে ও মাথায় খুব ব্যথা করে। কিন্তু ভুলেও ব্যথার ওষুধ খাবেন না।

. এলাইজা পদ্ধতিতে রক্ত পরীক্ষা করে জেনে নিতে হবে ডেঙ্গু হয়েছে কি না।

৩. শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।

৪. প্রবীণদের নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিয়ে দেওয়া দরকার। বিশেষ করে ক্রনিক ফুসফুসের অসুখ থাকলে টিকা দেওয়া বাধ্যতামূলক।

৫. প্রচুর পানি ও জলীয় খাবার খেতে হবে। তবে ফলের রস, প্যাকেটজাত ফ্রুট জুস নয়।

৬. ডেঙ্গু-সহ যে কোনও জ্বর হলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। খেয়াল রাখুন যাতে রোগীর শরীরে পানি মাত্রা কমে না যায়।

৭. রোগীকে আলাদা করে মশারির মধ্যে রাখা দরকার। যাতে মশা কামড়ে রোগটা আরও ছড়িয়ে দিতে না পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

১০ নভেম্বর ২০১৯

শ্বাসকষ্ট রোগীর ডেঙ্গু হলে মৃত্যু ঝুঁকি বাড়ে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV