গাজর ত্বক উজ্জ্বল করে

Share

সুস্থ সজীব ত্বক কার না ভাল লাগে? এটা করার জন্য অনেকেই বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন কিংবা চিকিৎসকের কাছে ছোটেন। তারপরও ত্বকের সজীবতা বজায় রাখা কঠিন হযে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের উজ্জ্বলতা কিংবা সজীবতা বাড়াতে বাজারের প্রসাধনীর প্রয়োজন নেই। চাইলে প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের সজীবতা বজায় রাখতে পারেন। সেক্ষেত্রে গাজর দারুণ ভূমিকা রাখতে পারে।

অনেকেই জানেন, শরীরের সুস্থতা, চোখ এবং চুলের স্বাস্থ্য রক্ষায় গাজর যথেষ্ট উপকারী। তবে ত্বকের সুস্থতা রক্ষাতেইও গাজরের তুলনা নেই। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি ত্বকের ভিতরে পৌঁছে ময়েশ্চারাইজেশরেনর জোগান দেয়। ফলে ত্বক চকচকে দেখায়।ত্বকের সজীবতা বাড়াতে বাড়িতেই তৈরি করতে পারেন গাজরের ফেসপ্যাক। যেমন,,,

শুষ্ক ত্বকের জন্য : একটি গাজরের অর্ধেক ব্লেন্ডারে পেস্ট করে নিন। এবার এর মধ্যে এক চামচ মধু ও এক চামচ দুধ মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য : ১ টেবিল চামচ দই, বেসন এবং কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তা মুখে মেখে রাখুন। ১ ঘন্টা পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে : গাজরের রসের সঙ্গে দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নতুন কোষ গঠনে সাহায্য করবে।

সূর্য রশ্মি থেকে বাঁচতে : গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েডস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে বাঁচাতে পারে। সেই সঙ্গে ত্বকের পোড়াভাবও দূর করতে পারে। এজন্য গাজরের রসের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। রোদে বের হলে মাঝেমধ্যে মুখে তা স্প্রে করে নিন।

অ্যান্টি এজিং : অ্যালোভেরার সঙ্গে গাজরের রস মিশিয়ে মাখলে নতুন কোলাজেন তৈরি হবে। এই মিশ্রণটি ত্বকের বলিরেখা দূর করে বয়স ধরে রাখতে সাহায্য করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ইমোশনাল স্ট্রেস প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ব্যায়াম

দিনের শুরুটা হয় ব্যস্ততা দিয়ে। অফিস, পড়াশোনা, সংসার, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন...

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

23 July 2019

গাজর ত্বক উজ্জ্বল করে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV