Share

যকৃৎ বা লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের শরীরের যত ক্ষতিকারক টক্সিন জমে, তা শরীর থেকে ছেঁকে বের করে দেয় এই লিভার। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হলে শরীরে জমে যাওয়া টক্সিন শরীরেই থেকে যাবে। এর ফলে শরীরের একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে।

তাই শরীর সুস্থ রাখতে লিভার সুস্থ রাখা অত্যন্ত জরুরী। কিন্তু অজান্তেই বেশ কয়েকটি অভ্যাস আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করে চলেছে। সময় মতো সতর্ত না হলে, অকালেই লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলবে।

আসুন জেনে নেওয়া যাক এমন ৯টি অভ্যাসের কথা, যেগুলি আমাদের অজান্তেই লিভারের মারাত্মক ক্ষতি করে চলেছে…

১) সকালে ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ খাবার না খেয়ে থাকার অভ্যাসও লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর! দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাও হারিয়ে ফেলে।

২) অনেকেই সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরও আলস্য করে পায়খানা-প্রস্রাবের চেপে রেখেই শুয়ে থাকেন। এই অভ্যাসও লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর! দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাও হারায়।

৩) অতিরিক্ত পরিমাণে কাঁচা খাবার-দাবার খাওয়ার অভ্যাস আমাদের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর! যদি অতিরিক্ত পরিমাণে ফলমূল বা কাঁচা সবজি খাওয়া হয়, সে ক্ষেত্রে সেগুলি হজম করাতে পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। এর প্রভাব পড়ে আমাদের লিভারের উপরেও।

৪) দেরি করে ঘুমোতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা— দু’টোই লিভারের পক্ষে ক্ষতিকর। এই অভ্যাসের ফলে হজমের নানা সমস্যা-সহ শরীরের একাধিক সমস্যা সৃষ্টি হয়। এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে লিভারের উপরে।

৫) মাত্রাতিরিক্ত পরিমাণে ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে৷ বিশেষ করে অতিরিক্ত পরিমাণে ব্যথা কমানোর ওষুধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পায়। এ ছাড়াও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়।

৬) অতিরিক্ত পরিমাণে মদ্যপানের অভ্যাস অকালে লিভার নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। অ্যালকোহলের ক্ষতিকর উপাদান আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করে।

৭) খারাপ তেলে ভাজা কোনও খাবার বা অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস থাকলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাও হারিয়ে ফেলতে পারে।

৮) মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়াদাওয়ার অভ্যাসও লিভারের পক্ষে ক্ষতিকর। কোনও পদ খুব পছন্দ হয়েছে বলে অনেকেই দৈনন্দিনের তুলনায় অনেকটাই বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এর ফলে হঠাৎ করে লিভারের উপরে বেশি চাপ পড়ে এবং লিভার ক্ষতিগ্রস্ত হয় তার স্বাভাবিক কর্মক্ষমতা।

৯) ক্ষতিকর রাসায়নিক রং যুক্ত যে কোনও খাবারই আমাদের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর! কিন্তু কৃত্রিম রং বা স্বাদ-যুক্ত খাবারদাবার আমরা অনেকেই আমাদের অজান্তে খেয়ে থাকি। কৃত্রিম রং বা স্বাদ-যুক্ত খাবারদাবার নিয়মিত খাওয়ার ফলে এগুলির পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

23 July 2019

যে ৯টি অভ্যাস লিভারের জন্য ক্ষতিকর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV