শিশুকে গোসল করানোর সঠিক নিয়ম

Share

শিশুকে গোসল করানোর সঠিক পদ্ধতি অনেক মা-বাবাই জানেন না। ছোট্ট একটা প্রাণ। তাকে পৃথিবীতে আনতে ১০ মাস মাকে কতই না কষ্ট করতে হয়। শিশু জন্ম নেওয়ার কিছুক্ষণ পর তাকে গোসল করানো হয়। এ ক্ষেত্রে মা-বাবাকে অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ, একটু বেশি গোসল করালে শিশুর ঠান্ডা লেগে বিভিন্ন অসুখ হতে পারে। তাই জেনে নিন শিশুকে গোসল করানোর সঠিক নিয়ম। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে কীভাবে আপনার শিশুকে গোসল করাবেন?

শিশুকে গোসল করানোর নিয়ম
প্রথম ধাপ : পরিষ্কার কিছু তুলা ও পরিষ্কার টাবে কুসুম গরম পানি নিন। শিশুকে গোসলের আগে প্রথমে তার শরীরে কোনো ময়লা লেগে থাকলে তা পরিষ্কার করুন। তাই প্রথমে তুলা দিয়ে বাচ্চার মুখ, চোখ মুছে নিন। তারপর তুলা ভিজিয়ে তুলার পানি চিপে ফেলে দিন। ভিজা তুলো দিয়ে পুনরায় মুখ, গাল, চোখ, কান, গলা মুছে দিন। শিশুদের শরীর খুব নরম ও কোমল হয়। তাই খুব জোরে ঘষবেন না। শিশুকে যতটা সম্ভব আলতো করে স্পর্শ করুন।

দ্বিতীয় ধাপ : শিশুকে কোলে নিয়ে তার মাথাটি বাথটাবের ওপর নিন। আপনার হাতের তালুতে পানি নিয়ে দুই থেকে তিনবার তার মাথাটি ভিজিয়ে দিন। এরপর সঙ্গে সঙ্গে মাথাটি আলতো করে মুছে টিস্যু বা তোয়ালে দিয়ে মুছে দিন।

তৃতীয় ধাপ :
এখন শিশুটির শরীর ধুতে হবে। শিশুর শরীরে কোনো কাপড় বা তোয়ালে থাকলে তা খুলে নিন। দুই হাত দিয়ে একটু বাঁকা করে ধরুন, যাতে মাথা ও গলা পানির ওপরে থাকে। এভাবে আস্তে আস্তে শিশুকে পানিতে নামান।

চতুর্থ ধাপ : অল্প অল্প পানির ঝাপ্টা দিয়ে গলার নিচ থেকে সারা শরীর মুছে দিন। শিশুটিকে ৪০/৫০ সেকেন্ডের বেশি পানিতে না রাখাই ভালো। পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে নরম তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন। আস্তে আস্তে শরীর মুছে দিন।

পঞ্চম ধাপ : শিশুকে গোসলের পর ঘাড়, পিঠ আলতো করে ম্যাসাজ করে দিতে পারেন। বেশির ভাগ শিশুই এতে খুব আরাম পায়।

শিশুর জন্মের পরপরই অনেকে শিশুর মাথা ন্যাড়া করে ফেলে। কিন্তু অনেক শিশু বিশেষজ্ঞদের মতে, এতে শিশুর মস্তিষ্কে চাপ পড়তে পারে। তাই শিশুর জন্মের কয়েক দিন পর মাথা কামানো ভালো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

12 February 2024

শিশুকে গোসল করানোর সঠিক নিয়ম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV