Omicron: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে সঠিক নিয়মে মাস্ক পড়ুন

Share

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ভাইরাস প্রতিরোধে কোনো ওষুধ বা টিকা আর্বিষ্কার না হওয়ায় প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার অন্যতম উপায়। এ ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে হবে। তবে ভাইরাস প্রতিরোধে কিভাবে মাস্ক পরতে হবে তা আমরা অনেকেই জানি না।
ভারতীয় চিকিৎসক ডা. রোমিল এবং ডা. তরুণ সাহনি বলেন, সার্জিক্যাল মাস্ক উল্টো করে পরা উচিত নয়। সব সময় এর রঙিন দিকটা বাইরে থাকবে।

ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, মাস্ক বড়দের পাশাপাশি ছোটরাও ব্যবহার করতে পারবে। তবে অবশ্যই ব্যবহারের নিয়ম জানা জরুরি।

আসুন জেনে নেই করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের কিছু পরামর্শ-

১. করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন ব্যবহার না করাই ভালো।

২. মাস্ক উল্টো করে পরা উচিত নয়। সব সময় এর রঙিন দিকটা বাইরে থাকবে।

৩. প্রচুর ফলের রস ও পর্যাপ্ত পানি পান করতে হবে।

৪. বাইরে থেকে ঘরে ফিরে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। পারলে গোসল করলে ভালো।

৫. কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া, ডিম কিংবা মাংস রান্নার আগে ভালোভাবে সিদ্ধ করা।

৬. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর ও কাজের জায়গা পরিষ্কার রাখা।

৭. ,অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে না রাখা।

৮. অসুস্থ ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার। সর্দি-জ্বর হলেও ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন তারা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

05 December 2021

Omicron: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে সঠিক নিয়মে মাস্ক পড়ুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV