জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শিশুর জ্বর হলে অভিভাবকদের করণীয়

Share

বর্তমান সময়ে শিশুর জ্বর নিয়ে অভিভাবকরা অনেক বেশি দুশ্চিন্তা করছেন। বিশেষ করে করোনা মহামারির মধ্যে জ্বর এলে সবাইকে ভাবনায় ফেলে দিচ্ছে। কারণ হঠাৎ করেই শিশুর তীব্র জ্বর আসছে।

এ ব্যাপারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা সুলতানা জানিয়েছেন বিস্তারিত পরামর্শ।

তিনি বলেন, এই সময়ের জ্বর মানেই কিন্তু করোনা নয়। করোনা ছাড়াও এই সময়ে নানা কারণে শিশু জ্বরে ভুগতে পারে। কারণ সে অন্যান্য সময়ের মতোই তার সব কাজকর্ম করছে। পরিবেশগত দিকও একই পাচ্ছে। কিন্তু শুরু করোনা মহামারি আমাদের ওপর বাড়তি স্নায়ুচাপ তৈরি করেছে।

শিশুর জ্বর হলে অন্যান্য বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। জ্বর অনেক কারণে হতে পারে। অনেক সময় ভাইরাল ফ্লুর কারণে জ্বর হয়। টাইফয়েডের কারণে জ্বর হতে পারে। পানিবাহিত কারণেও শিশুর জ্বর হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এখন জ্বর হলে অনেক অভিভাবক বাসায় শিশুকে নিজে চিকিৎসা দিচ্ছেন। জ্বর হলে দু-একদিন বাসায় পর্যবেক্ষণ আমরাও সমর্থন করি। করোনার মধ্যে তাদের বাইরে বের করার দরকার নেই। ঘরে রেখে চিকিৎসা করবেন। কিন্তু চিকিৎসকের কাছে এসে তথ্য গোপন করবেন না।

অনেক সময় দেখা যাচ্ছে, বাচ্চার জ্বর আসার পর অভিভাবকরা প্যারাসিটামল খাইয়েছেন। কিন্তু হাসপাতালে রোগী আনার পর অন্যান্য সব উপসর্গের কথা বললেও জ্বরের তথ্য তিনি গোপন করছেন। এটি করা ঠিক হবে না। এখন বাচ্চার জ্বর আসলে যেমন করোনা মনে করা যাবে না; আবার এ সন্দেহকে উপেক্ষাও করা ঠিক হবে না।

বাচ্চার তীব্র জ্বর এলে প্রাথমিকভাবে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। তবে বাচ্চার বয়স অনুযায়ী ওষুধের মাত্রা ঠিক রাখার বিষয়ে খেয়াল রাখতে হবে। সাথে অন্যান্য রোগের উপসর্গ আছে কিনা, তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ এখন ডেঙ্গুরও প্রকোপ বাড়ছে। বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত বাচ্চাদের খুবই কমন কিছু রোগব্যাধি হয়ে থাকে।

শিশুর জ্বর এলে অস্থির না হয়ে, ভেঙে না পড়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিবেন। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। অবশ্যই জ্বরের সাথে শ্বাসকষ্ট, গলাব্যথার উপসর্গ থাকলে আমরা তার করোনা টেস্ট করানোর জন্য বলে থাকি। এটিকে উপেক্ষা করা কোনোভাবেই ঠিক হবে না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

17 September 2021

শিশুর জ্বর হলে অভিভাবকদের করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV