জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

যে ফলগুলো নির্দ্বিধায় খেতে পারবেন ডায়াবেটিস রোগীরা

Share
যে ফলগুলো নির্দ্বিধায় খেতে পারবেন ডায়াবেটিস রোগীরা
Share

ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্য তালিকায় অনেক নিয়মনীতি থাকে। তারা চাইলেই যেকোনো ফল খেতে পারেন না। কিছু ফল রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিয়ে থাকে। যেমন আম, লিচু, কলা। এসব ফলে জিআই বা ইনডেক্স উপরের দিকের তালিকায় পড়ে। এ কারণে এসব ফল ডায়াবেটিস রোগীদের এড়িয়ে চলা উচিত।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে সব ফলই ক্ষতিকর তা কিন্তু নয়। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন’র তথ্য অনুযায়ী কিছু ফলে উপকারী ভিটামিন এবং ফাইবার রয়েছে। এসব উপাদান টাইপ টু ডায়াবেটিস দূরে রাখতে সহায়তা করে। এবার তাহলে জেনে নেয়া যাক ডায়াবেটিস রোগীরা কোন ফলগুলো নির্দ্বিধায় খেতে পারবেন।

নাসপাতি : অনেকের ধারনা নাসপাতিতে কোনো গুণ নেই। এই ধারনা সঠিক নয়। নাসপাতিতে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে। তাই ডায়াবেটিক ডায়েটে নাসপাতি রাখা উচিত। এমনকি ফ্রুটস সালাদেও রাখা যেতে পারে এই ফল।

আপেল : বছরের প্রায় সময়ই এখন আপেল পাওয়া যায়। আপেলের গুণ সম্পর্কে বোধ হয় বলার কিছু প্রয়োজন নেই। এতেও ফাইবারের পরিমাণ অধিকমাত্রায় থাকায় আপেল খাওয়ার ফলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। এছাড়াও ভিটামিন-সি রয়েছে আপেলে।

পিচ : পিচ ফল খুবই উপকারী। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। নিয়মিত খাওয়ার ফলে শরীরের বিপাক হার বৃদ্ধি করতে সহায়তা করে এই ফল। যাদের স্মুদি খাওয়ার অভ্যাস রয়েছে তারা রোজ সকালে দই বা ঘোলের সঙ্গে সামান্য দারচিনি গুঁড়ো, হালকা আদা এবং কয়েকটি পিচের টুকরো দিয়ে স্মুদি তৈরি করতে পারেন।

জাম : জামে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকায় শরীরের জন্য অত্যন্ত ভালো এটি। সেই সঙ্গে স্ট্রবেরিসহ অন্যান্য জামজাতীয় ফল খাওয়া যেতে পারে। ফল বা সালাদ হিসেবে চেরি, স্ট্রবেরি ও জাম ইত্যাদি নিয়মিত খেতে পারেন। এতে বেশ উপকার পাবেন। সূত্র : আনন্দবাজার

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...