যৌন স্বাস্থ্য

কিডনি সমস্যা : প্রস্রাব করতে দেরি হলে বুক বন্ধ হয়ে আসে গলা শুকিয়ে যায়

Share
Share

সমস্যা: আমার বয়স ২৬ বছর। ওজন ৪৬ কেজি। আমার ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। বাথরুমে প্রায় এক মিনিট বসে থাকার পর প্রস্রাব বের হয় এবং তা চিকন নালি হয়ে বের হয়। তাও একটু বের হয়ে বন্ধ হওয়ার পর আবার বের হয়—এভাবে চাপ দিয়ে পুরোপুরি শেষ করতে হয়। যদি কোনো কারণে প্রস্রাব ধরে রাখি বা প্রস্রাব করতে একটু দেরি হয়, তাহলে মনে হয়, আমার বুক বন্ধ হয়ে আসছে এবং গলা খুব শুকিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না প্রস্রাব করি, ততক্ষণ পর্যন্ত অস্বস্তিতে ভুগি।
প্রস্রাব করার পরপরই আরাম বোধ করি এবং গলা শুকানোর কারণে এক চুমুক পানি খাই, যদিও আমি সারা দিন পানি কম খাই। উল্লেখ্য, আমার আইবিএস আছে, কিন্তু ডায়াবেটিস নেই।
উপরিউক্ত বিষয়ে ভারতের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসককে দেখিয়েছিলাম। কাগজপত্র সঙ্গে পাঠালাম। আশা করি, সঠিক সমাধান দিয়ে আমাকে উপকৃত করবেন।
মাসুদ পারভেজ
পাথরঘাটা, চট্টগ্রাম।

পরামর্শ: আপনার প্রশ্ন ও পরীক্ষার রিপোর্ট দেখে মনে হয়, আপনি প্রস্রাবের থলির মুখের প্রতিবন্ধকতা রোগে ভুগছেন। আপনাকে আগে যে চিকিৎসকেরা ওষুধ দিয়েছেন, এ ধরনের ওষুধই আপনার জন্য প্রয়োজন। এখন একজন ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা নির্ধারণ করে নিয়মিত ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে পানি পানের পরিমাণ নিয়ন্ত্রণ করলে আপনি ভালো থাকবেন।

পরামর্শ দিয়েছেন
কাজী রফিকুলআবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে…

বৈবাহিক সম্পর্ক ও লিঙ্গের উপর নির্ভর করে বয়স বাড়বে কি বাড়বে না।ইন্টারন্যাশনাল...

কোন বয়সে বিয়ে করলে বাড়ে পুরুষের আয়ু?

বিয়ে সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে কোন বয়সে বিয়ে করা উচিত,...

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে...

নিরাপদ যৌন স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় তারুণ্যের আইকন ডা. নুসরাত জাহান দৃষ্টি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের...

মেয়েদের শারীরিক চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে

বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক। শারীরিক...

চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না

তরতাজা এবং সুন্দর থাকতে কে না চয়? তার জন্য বিশেষ কোন পরিশ্রমের...

০৭ মার্চ ২০১১

কিডনি সমস্যা : প্রস্রাব করতে দেরি হলে বুক বন্ধ হয়ে আসে গলা শুকিয়ে যায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV