যৌন স্বাস্থ্য

কিডনি সমস্যা : ঘন ঘন প্রস্রাব হয় আর মাঝেমধ্যে ডান পাশের কোমরে ব্যথা হয়

Share

সমস্যা: আমার বয়স ১৯ বছর, উচ্চতা ৫’-৩” , ওজন ৩৮ কেজি। তিন বছর যাবৎ আমার ঘন ঘন প্রস্রাব হয়। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অন্তর প্রস্রাব হয়। সন্ধ্যার পর ১০ থেকে ১৫ মিনিট অন্তর এবং রাতে ঘুমন্ত অবস্থায় ছয় ঘণ্টা পরে হয়। মাঝেমধ্যে ডান পাশের কোমরে ব্যথা হয়। ব্যথাটা বেশিক্ষণ থাকে না। সকালে ঘুম থেকে ওঠার পর প্রস্রাব হলুদ ও ঘোলাটে হয়। সারা দিন স্বাভাবিক প্রস্রাব হয়। আমার ডায়াবেটিস নেই। অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি। কিছুদিন ভালো থাকার পর আবার আগের অবস্থা ফিরে আসে। আমি এ রোগ নিয়ে খুবই চিন্তিত।
মো. দিদার হোসেন, আগ্রাবাদ, চট্টগ্রাম।

পরামর্শ: প্রাথমিকভাবে আপনাকে আপনার প্রস্রাব, কিডনি ও মূত্রতন্ত্রের আল্ট্রাসনোগ্রাফিসহ কিছু পরীক্ষা করা প্রয়োজন। আপনার প্রস্রাবের প্রদাহ থাকতে পারে। এ ছাড়া প্রস্রাবের থলি থেকে প্রস্রাব বহির্গমনের পথেও বাধা থাকার সম্ভাবনা রয়েছে। একজন ইউরোলজিস্টের কাছে পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিলে আপনি উপকৃত হবেন।

পরামর্শ দিয়েছেন
কাজী রফিকুলআবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

অবিবাহিতদের তুলনায় বিবাহিত পুরুষদের বয়স বাড়ে ধীরে, তবে…

বৈবাহিক সম্পর্ক ও লিঙ্গের উপর নির্ভর করে বয়স বাড়বে কি বাড়বে না।ইন্টারন্যাশনাল...

কোন বয়সে বিয়ে করলে বাড়ে পুরুষের আয়ু?

বিয়ে সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে কোন বয়সে বিয়ে করা উচিত,...

সহজ-সরল ভাষায় যৌনশিক্ষা নিয়ে বই ‘সেক্স এডুকেশন’

যৌনশিক্ষার প্রয়োজনীয়তা যে আছে, সেটা নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও বাস্তবতা আমাদের অনুধাবন করতে...

নিরাপদ যৌন স্বাস্থ্য শিক্ষা সচেতনতায় তারুণ্যের আইকন ডা. নুসরাত জাহান দৃষ্টি

শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের...

মেয়েদের শারীরিক চাহিদা কত বছর বয়স পর্যন্ত থাকে

বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক। শারীরিক...

07 March 2011

কিডনি সমস্যা : ঘন ঘন প্রস্রাব হয় আর মাঝেমধ্যে ডান পাশের কোমরে ব্যথা হয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV