নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

কভিড-১৯: ইয়োকোহামায় প্রমোদতরীতে আক্রান্ত বেড়ে ২১৮

Share
Share

জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে পৃথক করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও ৪৪ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জনই জাপানি নাগরিক।

সংক্রমণ ঠেকাতে কয়েক সপ্তাহ ধরে পৃথক করে রাখা প্রমোদতরীটির যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২১৮ জনের দেহে কভিড-১৯ রোগ ধরা পড়ল বলে জাপান টাইমস জানিয়েছে।

বৃহস্পতিবার নতুন যে ক’জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৪৩ যাত্রী এবং একজন ক্রু, বলেছেন জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

প্রমোদতরীটিসহ জাপানে এ কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২৪৭ এ পৌঁছাল। বৃহস্পতিবার দেশটি করোনাভাইরাসে এক নারীর মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। এ নিয়ে চীনের বাইরে তৃতীয় কারও মৃত্যুর খবর মিলল।

কভিড-১৯ এ মারা যাওয়া অশীতিপর ওই জাপানি নারী থাকতেন টোকিওর দক্ষিণ-পশ্চিমের কানাগাওয়া এলাকায়। মৃত্যুর পর তার নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা।

ডায়মন্ড প্রিন্সেসের আক্রান্ত ৫ যাত্রীকে আগেই হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রী কাতসুনোবু কেটো জানিয়েছেন।

বৃহস্পতিবার যে ৪৪ জনের আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ৪০ জনেরই বয়স ৭০ কিংবা এর উপরে।

জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রমোদতরীটির যাত্রীদের ৮০ শতাংশই ষাটোর্ধ্ব। ২১৫ জনের বয়স ৮০-র ঘরে; ১১ জন পেরিয়েছেন ৯০।

গত মাসে জাহাজে থাকা হংকংয়ের ৮০ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার পর আরোহীদের পরীক্ষা করা শুরু হয়।

কেটো জানান, করোনাভাইরাসে আক্রান্ত নন কিন্তু আগে থেকে অসুস্থ ৮০ ঊর্ধ্ব ব্যক্তি, কিংবা যারা ডায়মন্ড প্রিন্সেসের জানালাবিহীন ঘরে আছেন তাদেরকে শুক্রবার সকালের মধ্যেই জাহাজটি থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে।

“যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ারও প্রস্তুতি চলছে,” বলেছেন তিনি।

সাড়ে ৩ হাজারেরও বেশি যাত্রীর ডায়মন্ড প্রিন্সেসের ‘কোয়ারেন্টিন’ অবস্থা বুধবার শেষ হওয়ার কথা। তার আগে আক্রান্ত নন এমন বৃদ্ধদের সরিয়ে নেয়ার বিষয়টিকে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিতে বড় ধরনের পরিবর্তন’ হিসেবেই দেখা হচ্ছে।

প্রমোদতরীটির আরও ২০০ ব্যক্তিকে পরীক্ষা করে দেখা হচ্ছে, জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১৫ ফেব্রুয়ারি ২০২০

কভিড-১৯: ইয়োকোহামায় প্রমোদতরীতে আক্রান্ত বেড়ে ২১৮

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV