নির্বাচিত

মেঘ কেটে গেলে শীত বাড়বে

Share

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি গত বৃহস্পতিবার স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সঙ্গে প্রচুর মেঘ ভারতের দক্ষিণ উপকূল ছাপিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে এসেছে।

এই নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আগামীকাল শনিবারও আকাশ মেঘলা থাকতে পারে। ফলে হালকা শীতের প্রভাব কিছুটা কমে এসেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রোববার থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। এতে শীতের অনুভূতি আবার ফিরতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, শনিবারও দেশের বেশির ভাগ স্থানের আকাশে মেঘ থাকতে পারে। ফলে রাতে তাপমাত্রা বাড়তে পারে। তবে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। আগামী দুই–এক দিনের মধ্যে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। ১৫ নভেম্বর থেকে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মেঘ থাকায় তাপমাত্রা বাড়তে পারে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।

এদিকে আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর আকাশজুড়ে হালকা মেঘ ছিল। ভোরে ও সন্ধ্যার পর অনেক স্থানে কুয়াশা ও মেঘ মিলে ধোঁয়াশা তৈরি হয়। তবে এতে তাপমাত্রা কমেনি, বরং কিছুটা বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

12 November 2021

মেঘ কেটে গেলে শীত বাড়বে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV